প্রযোজনায় কারিনা, চিত্রনাট্য তাকে ঘিরেই

বিনোদন ডেস্ক
২৮ আগস্ট ২০২২, ১৯:৪৪আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৯:৪৪

নতুন ছবির চিত্রনাট্য পড়তে ব্যস্ত কারিনা কাপুর খান। পরিচালকের নাম তাতে স্পষ্ট দেখা যাচ্ছে— হানসাল মেহতা। কিন্তু ছবির নামের প্রথম আর শেষ অক্ষর ছাড়া বোঝার উপায় নেই। তার ওপর লম্বালম্বি পেন্সিলে ঢেকে রেখেছেন অভিনেত্রী। বাইরে দৃশ্যমান ‘দ্য’ ও ‘মার্ডার’।

শনিবার (২৭ আগস্ট) নেটমাধ্যমে ছবিটি পোস্ট করেছেন কারিনা। ভাগ করে নিয়েছেন তার নতুন কাজের ঝলক। জানা যাচ্ছে, কারিনা নিজেই এ ছবির প্রযোজক। এই প্রথম প্রযোজনায় পা রাখছেন তিনি। আর এর চিত্রনাট্য তৈরি হলো তাকে ঘিরেই।

তবে কিছু দিন আগেই হানসাল নিজে একটি ছবি পোস্ট করেছিলেন। যাতে তার এক পাশে ছিলেন কারিনা, অন্য পাশে একতা কাপুর। তার নীচে হানসাল লিখেছিলেন, ‘দুই অসামান্য নারীর সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! নতুন সফর শুরু করতে চলেছি।’

শনিবার কারিনার ভাগ করে নেওয়া ছবিতে সেই নতুন প্রকল্পের চিত্রনাট্যের খাতাই দেখা যাচ্ছে বলে অনুমান ভক্তদের।

সূত্র: এবিপি

/এমএম/
সম্পর্কিত
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
কারিনার কাছে মেসির ফোন নম্বর চায় তৈমুর!
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
বার্মিংহাম গিয়ে ভাইরাল ও বিব্রত কারিনা
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বলিউডের সবচেয়ে পাওয়ার কাপল সাইফ-কারিনা: সারা আলি খান
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন