আমি মা হতে চলেছি: মাহি

বিনোদন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২২, ০০:২৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:২২

সংসার আর ব্যবসা-ব্যস্ততা পেরিয়ে সাম্প্রতিক সময়ে সিনেমা নিয়ে ভালোই আলোচনায় উঠে আসেন মাহিয়া মাহি। 

গত শুক্রবারই মুক্তি পেয়েছিল তার নতুন ছবি ‘লাইভ’। তার আগের সপ্তাহে মাহিকে ঘিরে ছিলো অনুদানের ছবি ‘আশীর্বাদ’-বিতর্ক! তবে সেসব ছাপিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে সোশ্যাল হ্যান্ডেলে সবাইকে চমকে দিলেন নতুন খবর দিয়ে।

জানালেন, তিনি তার জীবনের শ্রেষ্ঠ সময় পার করছেন এখন। না, এটি সিনেমা নিয়ে নয়। মাহি বললেন, ‘আমি মা হতে চলেছি।’

সবার কাছে দোয়া চেয়ে ঢালিউডের অগ্নিকণ্যা বলেন, ‘দিন-রাত কিভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মাতৃত্বের ইস্যুতে এই নায়িকা আরও জানান, জীবনে এতোটা আনন্দে আর কখনও ছিলেন না।

মজার তথ্য, গত বছর (২০২১) ১৩ সেপ্টেম্বর প্রথম প্রহরে (রাত ১২টা ৫ মিনিটে) গাজীপুরের তরুণ ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। আর মাতৃত্বের খবরটিও জানালেন ঠিক এক বছরের মাথায়, প্রথম বিয়েবার্ষিকীর বরাবর তিন ঘণ্টা আগে, সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে। 

/এমএম/
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প