জ্যাকুলিনের জামিন

বিনোদন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:১১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:১১

আইনি জটিলতা থেকে কিছুটা রেহাই পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সুকেশ চন্দ্রশেখরের বিতর্কিত অর্থ কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন ‘কিক’ তারকা। সোমবার (২৬ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি বন্ডে জ্যাকুলিনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন দিল্লির পাটিয়ালা হাউজ আদালত।

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে উঠে আসে জ্যাকুলিনের নাম। এ কারণে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাঝে শুটিংয়ের কারণে তিনি হাজিরা দিতে আসতে পারেননি। সেটা নিয়েও হয়েছে জলঘোলা।

তবে সোমবার জামিন শুনানিতে হাজির হন জ্যাকুলিন। আগামী ২২ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

সুকেশ চন্দ্রশেখর যখন তিহার কারাগারে বন্দি, তখন তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই তদন্তে বেরিয়ে আসে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। সুকেশের কাছ থেকে কোটি কোটি টাকার উপহার নিয়েছেন অভিনেত্রী। এরপর জিজ্ঞাসাবাদে বিষয়টির সত্যতা মেলে।

আর্থিক কেলেঙ্কারি মামলায় জড়িয়ে পড়ার কারণে বলিউডে জ্যাকুলিনের অবস্থা এখন নড়বড়ে। এতদিন যারা তার ঘনিষ্ঠ ছিলেন, নানা সময়ে-অসময়ে পাশে থাকতেন, তারা ক্রমশ দূরে সরে যাচ্ছেন। বিশেষত সালমান খান, যার হাত ধরে হিন্দি সিনেমায় প্রতিষ্ঠা পেয়েছেন জ্যাকুলিন; সেই ভাইজানও নাকি দূরত্ব বজায় রাখছেন।

জ্যাকুলিনকে সিনেমার পর্দায় সর্বশেষ দেখা গেছে গত ২৮ জুলাই মুক্তি পাওয়া কন্নড় সিনেমা ‘বিক্রান্ত রোনা’য়। এতে অবশ্য অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে তার ‘রাম সেতু’ ও ‘সার্কাস’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র: এনডিটিভি

/কেআই/
সম্পর্কিত
মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ
মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ
নারী দিবসে জ্যাকুলিন হাজির বাংলা গান নিয়ে!
নারী দিবসে জ্যাকুলিন হাজির বাংলা গান নিয়ে!
জ্যাকুলিনের আবাসনে আগুন
জ্যাকুলিনের আবাসনে আগুন
সহসা নিস্তার পাচ্ছেন না জ্যাকুলিন!
সহসা নিস্তার পাচ্ছেন না জ্যাকুলিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত