নিউমার্কেটের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ফিকশন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:১৪

রাজধানীর সবচেয়ে জনবহুল বাজার নিউমার্কেট। বিশেষ করে নারী ক্রেতাদের জন্য এটি স্বর্গরাজ্য! ফলে এই অঞ্চলে রোজ কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, পুরুষদের মাধ্যমে। তেমনই একটি উল্লেখযোগ্য সত্য ঘটনার রেশ ধরে নির্মিত হলো ওয়েব ফিকশন ‘নিউমার্কেট’।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় দুর্গাপূজা উপলক্ষে অন্তর্জালে মুক্তি পেয়েছে এটি। ফিকশনটির গল্প ও পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আব্রাহাম তামিম।

ছায়াছন্দ’র ব্যানারে নির্মিত এই ফিকশন প্রসঙ্গে রুবেল আনুশ বলেন, ‘নিউমার্কেট এলাকায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তেমনি একটি ঘটনায় হাওয়া নামে এক তরুণীর জীবনে নেমে আসে অশনি সংকেত। তুচ্ছ ঘটনার কারণে অনেক সময় আমরা অতিমূল্যবান অনেক কিছু হারিয়ে ফেলি। ছোট্ট কোনও ঘটনা দিনশেষে ভয়ানক রূপ ধারণ করে, যা আমাদের ওপর অশনি সংকেত হয়ে দাঁড়ায়। গল্পে সেটিই তুলে ধরার চেষ্টা করেছি হাওয়া চরিত্রটির মাধ্যমে।’ 

গল্পে ‘হাওয়া’ চরিত্রে অভিনয় করেছেন সায়েরা তানজিম তটিনী। তার বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। আরও অভিনয় করেছেন ওমর মালিক, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালমান, জাহান, নাহিয়ান ও নিশু।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
নিউমার্কেটে খুন হওয়া ব্যক্তি আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী টিটন 
নিউমার্কেটে খুন হওয়া ব্যক্তি আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী টিটন 
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন