জেমসের পর তাহসান ও ঐশী

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২২, ১৭:৪৫ আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৭:৪৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ক্লাসরুম’ নামে একটি গ্রুপ রয়েছে। যেটার সদস্য মূলত এসএসসি-২০০১ ব্যাচের শিক্ষার্থীরা। অন্তর্জালের এই যুগে এখানে সারাদেশের হাজারো ছেলে-মেয়ে যুক্ত হয়েছেন। পারষ্পরিক বন্ধন অটুট রাখা এবং আনন্দ-বেদনা ভাগাভাগি করে নেওয়াই গ্রুপটির উদ্দেশ্য। প্রতি বছর তারা একটি গেট-টুগেদারের আয়োজন করে। যেখানে নানা সেগমেন্টের পাশাপাশি থাকে সাংস্কৃতিক পর্ব।

গত বছর ‘ক্লাসরুম’-এর বর্ষপূর্তিতে গান করেছিলেন কিংবদন্তি রকস্টার নগরবাউল জেমস। তার গানে উচ্ছ্বাসভরা আনন্দে মেতেছিলো রঙিন কৈশোর ফেলে আসা তরুণেরা। এ বছর ব্যাচটির ২১ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে আগামী ২৮ অক্টোবর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছেন তারা।

এবার গ্রুপটির অনুষ্ঠান মাতাবেন সংগীত তারকা তাহসান খান ও গায়িকা ঐশী। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বসবে এ আসর। এতে ডিজে, ‘ক্লাসরুম’-এর সদস্য রাফায়েল মুরসালিনের গানসহ বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনা থাকছে।

‘ক্লাসরুম’-এর কর্তারা জানান, ‘গত বছর জেমসের গানে আমরা আনন্দ করেছি। সেটা আমাদের জন্য অবিস্মরণীয় ইতিহাস হয়ে আছে। এবার তাহসান ও ঐশীর গানে আমরা নতুন অভিজ্ঞতা পাবো আশা করছি।’

গ্রুপ সদস্যদের উদ্দেশ্যে তাহসান বলেছেন, ‘দেখা হবে ২৮ অক্টোবর। প্রিয় সব গান করবো। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’

অন্যদিকে ঐশী জানালেন, এ ধরনের অনুষ্ঠান তার বরাবরই ভালো লাগে। যেখানে বন্ধুরা একে-অপরের সঙ্গে আড্ডায় মাতে, আনন্দে উল্লাস করে। নিজের কয়েকটি জনপ্রিয় গানে স্টেজ মাতাবেন এই গায়িকা।

/কেআই/
সম্পর্কিত
জেমসসহ সাত ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
জেমসসহ সাত ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
বিনোদন বিভাগের সর্বশেষ
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
স্মৃতিশক্তি ‘হারাচ্ছেন’ অমিতাভ, বন্ধ ‘কেবিসির’ শুটিং
দুই দিনে ২ গানে ডলি, সঙ্গে আরজিন ও রাকিব মুসাব্বির
দুই দিনে ২ গানে ডলি, সঙ্গে আরজিন ও রাকিব মুসাব্বির
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ও আমার দেশের মাটি’
দেশপ্রেমের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হলো ‘ও আমার দেশের মাটি’
বিয়ে করেছেন পারশা, তবে স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না
বিয়ে করেছেন পারশা, তবে স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’
প্রিয়াঙ্কার নতুন ঘোষণা, আসছে ‘ভেন্টিলেটর ২’