আঞ্চলিক ভাষার গানে র‍্যাপের সংযোগ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২২, ১২:৫৬আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৩:২৭

ইতিহাস-ঐতিহ্যে গুরুত্বপূর্ণ জেলা ময়মনসিংহ। প্রবাদ-প্রবচনে অঞ্চলটিকে পরিচয় করানো হয়- ‘হাওর জঙ্গল মইষের শিং, এই তিনে ময়মনসিং’ বলে। এই প্রবাদ এবার উঠে এলো গানে। আঞ্চলিক ভাষার সঙ্গে র‍্যাপের সংযোগ ঘটিয়ে ব্যতিক্রম ধাঁচের গানটি করেছেন ময়মনসিংহের একঝাঁক তরুণ। যেটার শিরোনাম ‘মমিসিংগা পুলাপাইন’।

সম্প্রতি ইউটিউব ও ফেসবুকে ভিডিও আকারে গানটি প্রকাশ হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ শুভ এবং সিঁথি সরকার। গানটির কথা-সুর সাজিয়েছেন অনিরুদ্ধ শুভ ও প্রলয়। সংগীতায়োজনের কাজটিও সেরেছেন গায়ক শুভ।

এ গানের ভিডিও বানিয়েছেন এম জে রুমেল। ভিডিওতে পারফর্ম করেছেন মিতু, অনিক, অপূর্ব, প্রারম্ভিকা, শিশির, প্রাপ্তি, তোয়া, আবুল মনসুর প্রমুখ। পুরো গানটির সঙ্গে যুক্ত প্রত্যেকেই ময়মনসিংহের মানুষ।

গানটি নিয়ে নির্মাতা এম জে রুমেল প্রলয় বলেছেন, ‘চেয়েছিলাম ময়মনসিংহের একটা নিজস্ব গান থাকুক। যেটা এই সময়ের তরুণেরাও শুনে আনন্দ পাবে। সেই লক্ষ্যেই এই প্রচেষ্টা। প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। আশা করি, গানটি আরও ছড়িয়ে যাবে।’

গানের লিংক:

/কেআই/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প