তারুণ্যের উচ্ছ্বাসে ব্যান্ড তারকাদের উল্লাস

বিনোদন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২২, ০০:১৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ২০:২০

প্রথম ‘ব্যান্ড মিউজিক ডে’ (১ ডিসেম্বর) উপলক্ষে আর্মি স্টেডিয়ামে আয়োজিত শনিবারের (২ ডিসেম্বর) ব্যান্ড মিউজিক ফেস্টে তারুণ্যের ঢল নেমেছে। এই আয়োজনকে আয়োজকরা দাবি করছেন বছরের সবচেয়ে বড় কনসার্ট হিসেবে। যে আয়োজনে বহুদিন পর তারুণ্যের উচ্ছ্বাস আর ব্যান্ড তারকাদের উল্লাস মিলে-মিশে একাকার হয়েছে।  

মাকসুদ ও ঢাকা এদিন বেলা ১২টায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয় দর্শকের জন্য। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হয় কনসার্টের মূল আয়োজন। ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গান দিয়ে কনসার্টের সূচনা করে ভাইকিংস। তারপর নিজেদের গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রাখে অবসকিওর। পাওয়ারসার্জ পরিবেশন করে নগর বাউলের ‘সুলতানা বিবিয়ানা’সহ নিজেদের কয়েকটি গান। পেন্টাগন পরিবেশন করে ‘তোমায়’, ‘বৃষ্টি’, ‘এই রাতে’ শীর্ষক গানগুলো। শিরোনামহীন পারফর্ম করে ‘এই অবেলায়’, ‘বন্ধ জানালা’সহ আরও কয়েকটি গান। প্রতিটি গানেই শ্রোতারা নেচে গলা মিলিয়ে উপভোগ করে।
 
নগর বাউল নিজেদের গানে মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখে মাকসুদ ও ঢাকা, রেঁনেসা, নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, অর্থহীন, দলছুট, আর্টসেল ও ক্রিপটিক ফেইট।

রেনেসাঁ আইয়ুব বাচ্চুর হাতে শুরু হওয়া ব্যান্ড মিউজিক ফেস্টে এভাবেই গানে গানে স্মরণ করা হয় রক তারকাকে। সব মিলিয়ে চলতি বছরের সবচেয়ে বড় আর সেরা কনসার্টটি উপভোগ করছেন উপস্থিত দর্শক শ্রোতারা।
 
দলছুট ৯ বছর আগে আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এই উৎসব। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর নতুন করে সাজানো হয়েছে সেই আয়োজন। দিনটিকে ঘোষণা করা হলো ‘ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে। সুমন ও অর্থহীন

চ্যানেল আইয়ের সঙ্গে এ বছর যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন (বামবা)। ক্রিপটিক ফেইট

ছবি: সুধাময় সরকার

/এমএম/
সম্পর্কিত
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
‎ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের কাজ: তথ্যমন্ত্রী
‎ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের কাজ: তথ্যমন্ত্রী
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান