আংটি বদলের আড়াই বছর: ফারিয়া বললেন ‘বিয়ে করছি না’

বিনোদন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৩০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৩:২৫

লম্বা সময়ের বন্ধুত্ব ও প্রেমের অধ্যায় কাটিয়ে পারিবারিক আয়োজনে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় ২০২০ সালের ২১ মার্চ। জানান, একই বছরের ডিসেম্বরে ঘটা করে হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। এরমধ্যে দুই ডেটলাইন পার করে তৃতীয় ডিসেম্বরে পা রেখেছেন নায়িকা। কিন্তু বিয়ের সানাই আর বাজলো না।

অবশেষে বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমে মুখ খুললেন ফারিয়া। বললেন, এই বিয়েটা আর হচ্ছে না!

কিন্তু কেন; উত্তরে অভিনেত্রীর হেঁয়ালি, ‘ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা—এসব দরকার নাই তো।’

এরপর সিরিয়াস। নায়িকা বললেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুট করে কোনও কিছু করা ঠিক না।’

আংটি বদলের আড়াই বছর: ফারিয়া বললেন ‘বিয়ে করছি না’ বিয়ে না করার সিদ্ধান্তের পেছনে বিচ্ছেদটাকেও কারণ হিসেবে দেখছেন এই বুদ্ধিমতী। বলেন, ‘চারপাশে অনেক বিচ্ছেদের খবর পাই। এগুলো আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমার মতো।’

তবে রনির সঙ্গে বিয়ের সিদ্ধান্তে পিছিয়ে গেলেও ফারিয়ার পরিবার থেকে নতুন করে ভাববার চাপ রয়েছে। বললেন, ‘পরিবার থেকে বিয়ের এখনও চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি এলে আমি কাজে সময় দিতে পারবো না। তাই কাজ ফেলে এখনই বিয়ে করবো না।’ নুসরাত ফারিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক