পূজায় মজেছেন ভাইজান!

বিনোদন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ১৭:৪৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৮:২৮

বলিউডের প্রেমিক পুরুষ সালমান খান। একের পর এক প্রেমে জড়িয়েছেন, কিন্তু সেই প্রেমের শুভ পরিণতি আর দেখা হয়নি। ভাইজানের প্রেমিকার তালিকায় ছিলেন ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ; এমনকি রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভান্তুরের সঙ্গেও মনের লেনাদেনা করেছেন তিনি।
 
এবার সালমান খান মজেছেন দক্ষিণ ভারতের এক অভিনেত্রীর প্রেমে। তার নাম পূজা হেগড়ে। ৩২ বছর বয়সী পূজার সঙ্গে নাকি ডুবে ডুবে জল খাচ্ছেন ৫৬ বছর বয়সী সালমান। এমনটা দাবি করেছেন উমর সান্ধু নামের এক সিনে সমালোচক।
 
সালমানের ঘনিষ্ঠ সূত্রের বরাতে তার দাবি, ‘শহরে নতুন যুগল। সালমান খান ও পূজা প্রেম করছেন। সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। তারা একান্তে সময়ও কাটাচ্ছেন।’

পূজায় মজেছেন ভাইজান! এর আগে প্রভাস ও কৃতি স্যাননের প্রেমের গুঞ্জনটিও ছড়িয়েছিলেন উমর সান্ধু। তবে সেটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন কৃতি। তাই সালমান-পূজার প্রেমের বিষয়টি নিয়েও সংশয় রয়েছে। তবুও নেট দুনিয়ায় খবরটি নিয়ে চর্চা চলছে।
 
এদিকে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ অভিনয় করছেন পূজা হেগড়ে। এতে শেহনাজ গিলও আছেন। ছবিটি পরিচালনা করছেন ফরহাদ সামজি।
 
অন্যদিকে পূজা বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘সার্কাস’র প্রচার নিয়ে। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা। পূজায় মজেছেন ভাইজান! সূত্র: নিউজ১৮

/কেআই/এমএম/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান