‘গাঙ্গুবাঈ’ দেখে কিয়ারার আক্ষেপ!

বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২২, ১৮:২১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৮:২১

চলতি বছরে বলিউডের হাতেগোনা কয়েকটি সিনেমা সাফল্যের মুখ দেখেছে। এর মধ্যে মুক্তির নিরিখে প্রথম নামটি হলো ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। সঞ্জয়লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় গাঙ্গুবাঈ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ তারকা আলিয়া ভাট। বক্স অফিসে ছবিটি ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।
 
সিনেমাটি দেখে সাধারণ দর্শকের মতো তারকারাও বিস্মিত হয়েছেন, মুগ্ধতা প্রকাশ করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন কিয়ারা আদভানি। জানালেন, তিনি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ দেখার সময় এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারেননি। এমনকি এই ছবির অংশ হতে পারলে তিনি খুশি হতেন।
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা আদভানিকে জিজ্ঞেস করা হয়, ২০২২ সালে তার পছন্দের সিনেমা কোনটি, যেটাতে তিনি নিজেও অভিনয় করতে ইচ্ছুক। জবাবে কিয়ারার আক্ষেপ, ‘ছবিটি দেখার সময় আমি চোখ বন্ধ করতে পারিনি। আমার মনে হয়, আলিয়া এই সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছে। সঞ্জয় স্যার যা করেছেন, যেভাবে একজন শিল্পীকে চরিত্রে উপস্থাপন করেছেন! আমার ইচ্ছে, আমিও যদি এমন কোনও সিনেমার অংশ হতে পারতাম!’

গত সেপ্টেম্বর মাসেই সঞ্জয়লীলা বানসালির অফিসে যেতে দেখা গেছে কিয়ারাকে। গুঞ্জন রয়েছে, বানসালির নতুন কোনও প্রজেক্টে দেখা যেতে পারে বলিউডের নতুন এই সেনসেশনকে। 

বর্তমানে সঞ্জয়লীলা বানসালি ব্যস্ত আছেন ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস নিয়ে। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিটি এই পুরস্কারের বিভিন্ন শাখায় জমা দিয়েছেন তিনি। এখন দেখার পালা, মনোনয়ন কিংবা কাঙ্ক্ষিত পুরস্কার জোটে কিনা। 

এদিকে কিয়ারা আদভানির ব্যস্ততা নতুন সিনেমা ‘গোবিন্দ নাম মেরা’ নিয়ে। শশাঙ্ক খৈতান নির্মিত এই সিনেমায় তিনি অভিনয় করেছেন ভিকি কৌশল ও ভূমি পেড়নেকরের সঙ্গে। শুক্রবার (১৬ ডিসেম্বর) ছবিটি মুক্তি পাচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/এমএম/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
অভিষেকেই মুগ্ধতা ছড়ালেন আলিয়া
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন