গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ‘বিটিএস’ তারকাদের

বিনোদন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ১৬:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৬:১৭

শেষ হয়ে এসেছে ২০২২ সাল। তাই গত হতে যাওয়া বছরের নানান হিসেব-নিকেশ আসছে প্রকাশ্যে। প্রতি বছরের শেষ দিকেই ‘মোস্ট সার্চড’ তালিকা তৈরি করে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল। এবার সেই তালিকায় ‘বিটিএস’ তারকাদের রাজত্ব!

এশিয়ান তারকাদের মধ্যে যাদেরকে বছরজুড়ে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তাদের ১০০ জনের একটি তালিকা প্রকাশ্যে এসেছে। সেখানে প্রথম দুটি স্থান দখল করেছেন যথাক্রমে ভি ও জাংকুক। তারা দুজনই কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’র সদস্য।

যদিও এটাকে মোটেও বিস্ময়কর মনে করছেন না কেউ। কেননা, বিশ্বজুড়ে ‘বিটিএস’র জনপ্রিয়তা যে হারে বেড়েছে, তাতে এটাই স্বাভাবিক ছিলো। বিশেষ করে চলমান ফিফা বিশ্বকাপের থিম সংয়ে কণ্ঠ দিয়ে তো গোটা দুনিয়ার মন জিতে নিয়েছেন জাংকুক।

শুধু এই দুজনই নয়, তালিকায় দেখা গেলো ‘বিটিএস’র সবার নাম। ষষ্ঠ স্থানে ব্যান্ডটির জিমিন, ১৪তম স্থানে সুগা ২০তম স্থানে জিন, ২৭তম স্থানে আরএম, ২৯তম স্থানে জিসু, ৩০তম স্থানে রোজ এবং ৩৬তম স্থানে রয়েছেন জে-হোপ।

এদিকে এশিয়ান তারকাদের এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। চতুর্থ ও পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ষষ্ঠ স্থানে আছেন ‘বিটিএস’র আরেক সদস্য জিমিন।

‘মোস্ট সার্চড এশিয়ান ওয়ার্ল্ডওয়াইড’ শীর্ষক তালিকাটিতে আরও আছেন সালমান খান (সপ্তম), শাহরুখ খান (নবম), প্রিয়াঙ্কা চোপড়া (দশম) প্রমুখ।

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/
সম্পর্কিত
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
ক্যানভার প্রতিদ্বন্দ্বিতায় গুগলের নতুন এআই গ্রাফিক ডিজাইনিং টুল ‘গুগল পিকস’
ক্যানভার প্রতিদ্বন্দ্বিতায় গুগলের নতুন এআই গ্রাফিক ডিজাইনিং টুল ‘গুগল পিকস’
গুগল ড্রাইভে আপনার ফাইল কতটা নিরাপদ? যে ভুলে ব্যক্তিগত তথ্য যেতে পারে অন্যের হাতে
গুগল ড্রাইভে আপনার ফাইল কতটা নিরাপদ? যে ভুলে ব্যক্তিগত তথ্য যেতে পারে অন্যের হাতে
বিনোদন বিভাগের সর্বশেষ
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই