শিল্পীর নামে বাংলাদেশে প্রথম কোনও টিভি স্টুডিও

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২২, ১৮:০৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৯:৪০

কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ারের নামে গড়ে উঠলো টেলিভিশন স্টুডিও। শনিবার (২৪ ডিসেম্বর) সেই স্টুডিওর শৈল্পিক নামফলক উন্মোচন করা হলো। স্টুডিওটির নামকরণ করা হয়েছে ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’।
 
শিল্পী মুস্তাফা মনোয়ার একাধারে গুণীশিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব এবং শিক্ষক। বাংলাদেশ টেলিভিশনের বিকাশে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বাংলাদেশের পাপেট শিল্পকে দিয়েছেন নতুন মাত্রা। 

বাংলাদেশে এবারই প্রথম কোনও টিভি স্টেশনে শিল্পীর নামে এমন স্টুডিও গড়ে তোলা হলো। স্টুডিওর শৈল্পিক নামফলকটি তৈরি করেন শিল্পী আজহারুল ইসলাম চঞ্চল।

এমন উদ্যোগ প্রসঙ্গে শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, ‘কী দিয়ে যে শুরু করবো তা মাথায় আসছে না। এমন বিরাট সম্মান আমাকে দেওয়া হলো, আমি জানতামই না! এ সম্মান আমাকে অদ্ভুতভাবে অনুপ্রাণিত করছে আবার। মনে হচ্ছে, আমি নতুন করে টেলিভিশনে এলাম। আজকের এই সম্মান আমার বাকি জীবনে পাথেয় হয়ে রইল।’

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আই বাংলাদেশের চিরায়ত শিল্প-সংস্কৃতিকেই ধারণ করে। যা আমরা শিখেছি বাংলাদেশ টেলিভিশন থেকে। সেখান থেকে পাওয়া শিক্ষা, আচার আমরা এখনও মেনে চলার চেষ্টা করি। যারা আমাদের টেলিভিশন শিখিয়েছেন তাদের একজন মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ টেলিভিশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর (২৫ ডিসেম্বর) প্রাক্কালে এই শিক্ষককে শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত।’

অনুষ্ঠানে গুণীজনদের বক্তব্যের পাশাপাশি পাপেট শো’র আয়োজন ছিলো।

জানা গেছে, চ্যানেল আই প্রধান কার্যালয়ের ৪ নম্বর স্টুডিওটি এখন থেকে ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’ নামেই পরিচিত হবে। যার কার্যক্রম আগে থেকেই ছিলো, বদল হলো শুধু নাম-পরিচয়।

/এমএম/
সম্পর্কিত
‎ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের কাজ: তথ্যমন্ত্রী
‎ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের কাজ: তথ্যমন্ত্রী
দেশে আরও ২ টিভি চ্যানেল
দেশে আরও ২ টিভি চ্যানেল
গণমাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লকের বিষয়ে ব্যাখ্যা চাইবে সরকার: বিশেষ সহকারী
গণমাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লকের বিষয়ে ব্যাখ্যা চাইবে সরকার: বিশেষ সহকারী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা