এলো গীতিকবি ড. মুহাম্মদ জাফর ইকবালের গান

বিনোদন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ১৩:৫৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৭:২৭

শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক হিসেবেই ড. মুহাম্মদ জাফর ইকবালের পরিচিতি। এবার তিনি হাজির হলেন গীতিকবি হিসেবে!

সোমবার (২৬ ডিসেম্বর) মুক্তি পেলো এই নবীন গীতিকবির প্রথম লেখা গান ‘আয় আয় সব তাড়াতাড়ি’। মুক্তি প্রতীক্ষিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য লিখেছেন এই গানটি। সিনেমাটিও নির্মাণ হয়েছে তারই লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে। নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল।

জাফর ইকবালের কথায় ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়ীতা দত্ত। আর গানের সঙ্গে নেচে-গেয়ে মাত করেছে একঝাঁক শিশু এবং সিয়াম-পরী জুটি।

গানটি প্রসঙ্গে পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘স্যারকে আমি একটি গান লিখে দেওয়ার জন্য অনুরোধ করি। আমার কথা শুনে হেসে বলেন, আমি কখনও গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যারের লেখা সেই গানটি প্রকাশ হলো। ভালো সাড়া পাচ্ছি।’

সরকারি অনুদান পাওয়া শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প