সংসদ সদস্য হতে চান মাহি

বিনোদন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ২০:৩৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ২০:৪৬

নতুন নয়, শিল্পীদের এমন ইচ্ছে ও তার বাস্তবায়ন আগেও ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন নায়িকা মাহিয়া মাহি।

জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি হতে মনোনয়ন ফরম কিনতে যাচ্ছেন তিনি। আগামী ২৯ ডিসেম্বর বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন ফরম কিনবেন মাহিয়া মাহি।

এ বিষয়ে মাহি বলেন, ‘‘শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে চাচ্ছি।’’

কিছু দিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী ২ বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।  

মাহিয়া মাহি মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গাজীপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। মূলত স্বামীর মাধ্যমে রাজনীতির ময়দানে পা রেখেছেন এই অভিনেত্রী।

মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। উপনির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে তিনি ওই এলাকায় ব্যাপক কর্মসূচি পালন করে আসছিলেন। যদিও তিনি এখন মাতৃত্বকালীন ছুটিতে আছেন ঢালিউড ব্যস্ততা থেকে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘রকস্টার’ নয়, নতুন চরিত্রে প্রস্তুত প্রসেনজিৎ
‘রকস্টার’ নয়, নতুন চরিত্রে প্রস্তুত প্রসেনজিৎ
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ
‘টক্সিক’-এ অশালীনতা নেই বললেন যশ
‘বচ্চন’ নাম কি ট্রেডমার্কের মর্যাদা পাবে
‘বচ্চন’ নাম কি ট্রেডমার্কের মর্যাদা পাবে