বছর শেষে বিস্ফোরক পরী: রাজকে জীবন থেকে ছুটি দিলাম

সুধাময় সরকার
৩১ ডিসেম্বর ২০২২, ০১:১৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১২:২০

শরিফুল রাজ ও পরীমণিকে বলা হয় বছরের সবচেয়ে চাঞ্চল্যকর তারকা দম্পতি। বছরজুড়ে তারা ছিলেন নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে।

বছরের শেষ দিনের প্রথম প্রহরে (৩১ ডিসেম্বর রাত পৌনে ১টা) এসে যেন সেই বিশেষণের কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত চরিত্র পরী। সাফ সাফ বলে দিলেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

ব্যাস, মুহূর্তেই খবরটি দাবানল হয়ে ছড়িয়ে পড়লো সোশ্যাল হ্যান্ডেল হয়ে ঢালিউডের ঘরে ঘরে।

পরীমণি তার ফেসবুক প্রোফাইলে এই ঘোষণার আগে সবাইকে বছরের শেষ দিনের শুভেচ্ছা জানান। জানান- হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! এরপরই রাজকে নিজের জীবন থেকে ছুটি দেওয়ার ঘোষণাটি দেন।

শেষে বলেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এ বিষয়ে পরীমণির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আই অ্যাম টায়ার্ড। প্লিজ ফরগিভ মি।’ অন্যদিকে শরিফুল রাজের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বলা দরকার, এর আগেও রাজকে ঘিরে একাধিক নেতিবাচক পোস্ট দিয়েছেন পরীমণি। পরে সেটি ঠিকও হয়ে গেছে। বিপরীতে রাজ ছিলেন বরাবরই নীরব। তবে বছরের শেষ দিনে পরীমণি যেভাবে ‘ছুটি’র ঘোষণা দিলেন রাজকে, সেটি আদৌ কতোটা বাস্তবে ঘটে, দেখার বিষয়। পরী ও রাজ্য

চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। 

এর আগে গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে সর্বশেষ ছবি হিসেবে পরীমণি শুটিং করেছেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার।

/এমএম/
সম্পর্কিত
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন