পরীমণির জীবনটা আমার মতো: তসলিমা নাসরিন

বিনোদন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২২, ১২:২০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৭:২৪

ভালোবেসে বিয়ের এক বছর যেতে না যেতেই বিচ্ছেদের সুর বাজছে চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসারে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে পরী নিজেই সে ইঙ্গিত দিয়েছেন। জানান, তিনি রাজকে তার জীবন থেকে মুক্তি দিয়েছে। একটি অসুস্থ সম্পর্ক থেকে তিনি বেরিয়ে এসেছেন।

ফেসবুকে পরী লিখেছেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’

স্বামী রাজ ও সন্তান রাজ্যর সঙ্গে পরীমণি এরপর পরী জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজের বাসা থেকে ছেলে রাজ্যকে নিয়ে বের হয়ে আসেন তিনি। এরপর মধ্যরাতে দেন স্ট্যাটাস। কিছুদিনের মধ্যে বিচ্ছেদের নোটিশও পাঠাবেন বলে জানিয়েছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।

এদিকে পরীমণির এমন পরিস্থিতিতে নিজের জীবনের ছায়া খুঁজে পেলেন লেখক তসলিমা নাসরিন। তিনি সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে...। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

পরীর সমর্থনে তসলিমা আরও লিখেছেন, ‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

তসলিমা নাসরিনের পোস্ট এর আগে ঢাকার বোট ক্লাবের ঘটনা ও বাসায় র‍্যাবের অভিযান কাণ্ডে পরীমণির সমর্থনে কথা বলেছিলেন তসলিমা নাসরিন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। পরিচয় হওয়ার মাত্র সাত দিনের মাথায় তারা বিয়ে করেছিলেন। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ বছরের ১০ আগস্ট তাদের ঘরে আসে একমাত্র পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

/কেআই/
সম্পর্কিত
পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো 
পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো 
আদালতে এসে পরীমণি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’
আদালতে এসে পরীমণি বললেন, ‘এগুলো মেন্টাল টর্চার’
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
আদালতকে জানিয়েও সঠিক সময়ে আসেননি পরীমণি, পেছালো শুনানি
তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের নেই: তথ্য উপদেষ্টা
তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের নেই: তথ্য উপদেষ্টা
বিনোদন বিভাগের সর্বশেষ
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা