বছর শুরু বিজ্ঞাপনে

বিনোদন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৩, ১৫:১৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৬:৩৫

গত বছরটা ছিলো মডেল আদর আজাদের জন্য বিশেষ। বছরজুড়ে (২০২২) তিনি ব্যস্ত ছিলেন দেশজুড়ে প্রেক্ষাগৃহে। ‘তালাশ’, ‘লাইভ’, ‘যাও পাখি বলো তারে’ ছবিগুলো তাকে সুযোগ করে দিয়েছে নায়ক হিসেবে নিজেকে প্রমাণের।

সেই ধারা ধরে রাখতে চান নতুন বছরেও। যার শুরুটা হলো বছরের প্রথম সপ্তাহে ‘অগ্নিশিখা’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে। এরপরই যুক্ত হন একটি বিজ্ঞাপনচিত্রে। সম্প্রতি এর শুটিং হয় কক্সবাজারের বিভিন্ন স্থানে। আদর জানান, কক্সবাজার ইনানী বিচ-এ অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা নামের পাঁচতারকা হোটেলের মডেল হয়েছেন তিনি।

যার মাধ্যমে টানা চার বছর পর সিনেমা থেকে বেরিয়ে বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। 

ক্লিওপেট্রা ফিল্মস’র ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আসাদ জামান। জানান, শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। পাশাপাশি পাওয়া যাবে বিলবোর্ডেও।

বিজ্ঞাপনের আরেকটি দৃশ্যে সহশিল্পীর সঙ্গে আদর আজাদ এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘সিনেমার শুটিং দিয়ে শুরু করলেও আমার ধারণা মুক্তি বা সম্প্রচার বিচারে বিজ্ঞাপনটাই থাকছে বছরের প্রথম কাজ হিসেবে। লম্বা বিরতির পর বিজ্ঞাপনে কাজ করলাম এবং বছরটাও শুরু হবে সেটি দিয়ে। এটা একটা ভালোলাগার বিষয়। আশা করছি, বিজ্ঞাপনটি প্রচারে আসলে সবার ভালো লাগবে।’

মুক্তির অপেক্ষায় আছে আদর অভিনীত ‘নাকফুল’, ‘লোকাল’, ‘চিৎকার’, ‘পোড়া অন্তর’ ও ‘মুক্তি’। চলছে ‘অগ্নিশিখা’র শুটিং। হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা। যা শিগগিরই চূড়ান্ত করে জানান দেবেন ঢালিউডের আদর।

/এমএম/
সম্পর্কিত
‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’, বড় চমক ইমরান-আতিয়া
‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’, বড় চমক ইমরান-আতিয়া
১ মিনিটের ‘টগর’
১ মিনিটের ‘টগর’
‘টগর’ সিনেমার প্রথম গান ‘১০০% দেশি’
‘টগর’ সিনেমার প্রথম গান ‘১০০% দেশি’
দীঘি আউট পূজা ইন!
দীঘি আউট পূজা ইন!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প