আইটেম চমকের পর রোমান্টিক আবহে আদর-পূজা

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ২০:০১আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ২০:৪৯

আইটেম ঝলকের পর পূজা চেরী এবার হাজির হলেন ‘লিপস্টিক’ সিনেমার নতুন গান নিয়ে। এবার একা নন, সঙ্গে আছেন নায়ক আদর।

গত ৩১ মার্চ ‘বেসামাল’ শিরোনামে আইটেম গান প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়– ঈদুল ফিতরে মুক্তি পাবে পূজা চেরী ও আদর আজাদের ‘লিপস্টিক’। প্রথম গানটি দর্শক-শ্রোতামহলে দারুণ প্রশংসা পায়। এই প্রশংসার মধ্যেই বুধবার (৩ এপ্রিল) সিনেমাটি মুক্তির ছাড়পত্রও পায়।

সেটি উদযাপন করতেই এবার প্রকাশ হলো নতুন গান ‘নিন্দুকে’। কবির বকুলের কথায় গানটি গেয়েছেন ইমরান ও ন্যানসি। মিউজিক করেছেন ইমন চৌধুরী। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় টাইগার মিডিয়া ফেসবুক-ইউটিউব ও আদর-পূজার ফেসবুক পেজে প্রকাশ করা হয় গানটি। 

পূজা বলেন, “দারুণ কথার একটি গান ‘নিন্দুকে’। আশাকরি ‘বেসামাল’র পর এই গানটিও দর্শকদের পছন্দ হবে।” 

আদর বলেন, ‘সিনেমার এই গানটি আমার কাছে দারুণ পছন্দের। আশা করি দর্শক-শ্রোতাদেরও পছন্দ হবে। আর সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

রোমান্টিক ও সাইকো থ্রিলার এই ছবির গল্প। ‘লিপস্টিক’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মনিরা মিঠু প্রমুখ।

/এমএম/
সম্পর্কিত
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ