আবার অভিনয়ে পড়শী!

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ১৭:২২আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৮:০১

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী গানের পাশাপাশি ক্রমশ চমকে দিচ্ছেন অভিনেত্রী হিসেবে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার নাটক ‘লাভ স্টেশন’। যাতে তিনি জুটি বেঁধেছেন জোভানের সঙ্গে। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হচ্ছেন অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে জুটিবেঁধে।

সিএমভি’র ব্যানারে এ দুজনকে নিয়ে বিশেষ নাটক ‘ভালোবাসি তোমাকে’ নির্মাণ করেছেন এস আর মজুমদার।  

এতে অরণী চরিত্রে দেখা যাবে পড়শীকে আর তার প্রেমে হাবুডুবু খাওয়া ইফতি চরিত্রে অভিনয় করেছেন নিলয়।

আবার অভিনয়ে পড়শী! নাটকটির গল্প প্রসঙ্গে পড়শী জানান, এতে দেখা যাবে অরণীর প্রেমে পাগল ইফতি। অরণীকে ইমপ্রেস করতে একের পর এক ঘটনা ঘটিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকে ইফতি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার সব চেষ্টাতেই ঘটে বিড়ম্বনা। কখনও অরণীর পাড়ার ছেলেদের দৌড়ানি খায়, কখনও কলার খসায় পিছলে পড়ে নিজেই চিতপটাং, কখনও ভাড়া করা ছিনতাইকারী দিয়ে অরণীকে ছিনতাইয়ে ফেলে নিজেই সেখান থেকে রক্ষা করার কৌশল করে মার খায়!

নিলয় বলেন, ‘এমন অসংখ্য চেষ্টার পর একটা সময় অরণী কথা বলে আমার (ইফতি) সঙ্গে। জানায়, সে কখনও কাউকে ভালোবাসতে পারবে না! এভাবে এগিয়ে চলে প্রেমময় গল্প।’

আবার অভিনয়ে পড়শী! প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘ভালোবাসি তোমাকে’ নাটকটি উন্মুক্ত হবে শিগগিরই সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ভালোবাসা দিবসের নাটকে তৌসিফ ও পড়শী
ভালোবাসা দিবসের নাটকে তৌসিফ ও পড়শী
হকিস্টিক হাতে পড়শীর ‘কথা একটাই’
হকিস্টিক হাতে পড়শীর ‘কথা একটাই’
কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
মামানামা- আউট অব দ্য বক্স কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
‘পরাণ’ সিনেমার সূত্র ধরে নাটক ‘মনজুড়ে’!
‘পরাণ’ সিনেমার সূত্র ধরে নাটক ‘মনজুড়ে’!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর