নাটকে নয়ন-তারা হলেন তৌসিফ-তিশা

বিনোদন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ১৪:৩৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২২:৫২

নয়ন বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মধ্যে ছুটে চলেছে এক অপরূপ সুন্দরীর পেছনে। তার মুখে সুখের হাসি, যখনই মেয়েটার কাছে এসে মুখ দেখতে যাবে, তখনই নয়নের বাবা ঘুম থেকে ডেকে তোলে! বাস্তবে নয়, এটা নয়নের নিত্যকার স্বপ্ন। আর প্রতিদিন স্বপ্নের ঠিক এই মুহূর্তে তার বাবা ঘুম ভেঙে দেয়!

গল্পের শুরুটা স্বপ্ন দিয়ে হলেও বাস্তবেও একটা সময় নয়ন খুঁজে পায় তার স্বপ্নের তারাকে। এতে নয়ন চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে আর তারা চরিত্রে তানজিন তিশা।

সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত ভালোবাসা দিবসের বিশেষ এই নাটকটির নাম ‘অন্তহীন’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান।

নাটকে নয়ন-তারা হলেন তৌসিফ-তিশা গল্পের গভীরতা প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘আমাদের গল্পটি স্বপ্ন দিয়ে শুরু হলেও দ্রুতই চরিত্র দুটি বাস্তবে মুখোমুখি হয়। তাদের মধ্যে প্রেমটাও হয়। এরপর তারা মুখোমুখি হন নতুন বাস্তবতার। দুটো চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তৌসিফ-তিশা। আশা করছি ভালোবাসা দিবসের নাটক হিসেবে দর্শকরা অন্য এক প্রেমের গল্প দেখতে পারবেন।’  

‘অন্তহীন’ নাটকে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, টুনটুনি খালা, শাহবাজ সানি, কাজল প্রমুখ। 

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, বিশেষ নাটকটি উন্মুক্ত হবে বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে সিএমভি’র ইউটিউব চ্যানেলে শিগগিরই।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে নারাজি
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়িকাণ্ড: পিবিআইর তদন্তে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি 
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
যে কারণে জামিন পেলেন তানজিন তিশা
বিনোদন বিভাগের সর্বশেষ
বাঁধনের সঙ্গে ইতালিতে যা হয়েছে, তা বিচ্ছিন্ন ঘটনা নয়: আবুল কালাম আজাদ
বাঁধনের সঙ্গে ইতালিতে যা হয়েছে, তা বিচ্ছিন্ন ঘটনা নয়: আবুল কালাম আজাদ
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
বক্স অফিসে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’, প্রিভিউতেই আয় ৪.৭ মিলিয়ন ডলার
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ