‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’

উৎসবের শেষ চমক ‘সাঁতাও’

বিনোদন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৩ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১২

গণ-অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এটি। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে ছিলো শঙ্কা। নানা সংকট পেরিয়ে গত ২৭ জানুয়ারি ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে মুক্তি পায় এটি।

তবে এক সপ্তাহ পরই ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেয় হলগুলো। এ নিয়ে আক্ষেপ-ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা খন্দকার সুমন। তার দাবি, উল্লেখযোগ্য হারে দর্শক বাড়লেও হল কর্তৃপক্ষ তার ছবিটি নামিয়ে দিয়েছে।

এদিকে হলে না থাকার কারণে যারা ‘সাঁতাও’ দেখার সুযোগ পাননি, তাদের জন্য আরও একটি সুযোগ ঘনিয়ে এলো। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মাত্র ৫০ টাকার টিকিটে ছবিটি দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে গেলো ৫ ফেব্রুয়ারি শুরু হয় ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’। এতে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি বাংলা সিনেমা প্রদর্শিত হচ্ছে। উৎসবটি শেষ হচ্ছে ‘সাঁতাও’ প্রদর্শনের মাধ্যমে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এটি দেখানো হবে।

‘সাঁতাও’ ছবির দৃশ্য হল থেকে নেমে যাওয়া নিয়ে নির্মাতা খন্দকার সুমন আক্ষেপ প্রকাশ করেন এভাবে, “দর্শক কেবল বাড়তে শুরু করেছিল। কিন্তু ‘সাঁতাও’ দ্বিতীয় সপ্তাহের সুযোগ পায়নি। বর্তমানের মন্দা বাজারেও চলমান বাংলা চলচ্চিত্রগুলোর চেয়ে ‘সাঁতাও’র সেলস ভালো ছিলো। তারপরও ছবিটিকে নামিয়ে দেওয়া হয়েছে। তবে এসব অবহেলা-বঞ্চনা আমাদের আরও শক্তিশালী করবে।”

‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ উৎসবের শেষ দিন আরও তিনটি ছবি দেখানো হবে। এগুলো হলো- সকাল ১০টায় খান আতাউর রহমান নির্মিত ‘আবার তোরা মানুষ হ’, দুপুর ১টায় ঋতুপর্ণ ঘোষের ‘চিত্রাঙ্গদা’ এবং বিকেল সাড়ে ৩টায় রুবাইয়াত হোসের ‘শিমু’।

উল্লেখ্য, রংপুর অঞ্চলের সুরেলা জনগোষ্ঠীর যাপিত জীবন ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের রসায়ন নিয়ে নির্মিত ‘সাঁতাও’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

/কেআই/
সম্পর্কিত
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?