নিজের কষ্ট ও সন্তুষ্টির কারণ জানালেন জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭

বাণিজ্যিক সাফল্য উল্লেখযোগ্য না হলেও শেষ দুটি ছবিতে প্রশংসা কুড়িয়েছেন জাহ্নবী কাপুর। ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’ নামের সিনেমা দুটিতে নিজেকে ভেঙেছেন তিনি। চরিত্রের গভীরে প্রবেশ করে মুগ্ধতা ছড়িয়েছেন দর্শকমনে। বুঝিয়ে দিয়েছেন, কেবল পারিবারিক প্রভাব-প্রতিপত্তি নয়, নিজের গুণেই তিনি লম্বা পথ ছুটবেন।
 
কিন্তু নিন্দুকের মুখ তো আর বন্ধ থাকে না। নিন্দা, সমালোচনা হরহামেশাই তেড়ে আসে। বলা হয়, নেপোটিজম বা স্বজনপ্রীতির সুবাদে বলিউডে কাজ করছেন জাহ্নবী।
 
এতটা পথ পেরিয়ে এসেও যখন এসব কটাক্ষ শুনতে হয়, তখন কষ্টই লাগে এ তরুণ অভিনেত্রীর। তার ভাষ্য, “এটা সত্যিই খুব কষ্টের, যখন আপনি নিজের সর্বোচ্চ শ্রম ঢেলে দিচ্ছেন কাজে, ঘাম-রক্ত ঝরাচ্ছেন কিংবা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন, অথচ কিছু অজ্ঞাত লোক বলে দিচ্ছে, ‘অভিনয় তো পারো না, তাহলে কেন করো? নেপোটিজমের সন্তান!’ এভাবেই এক মুহূর্তের মধ্যে তারা আপনাকে নিচে নামিয়ে ফেলে!”

নিন্দুকদের নিয়ে সাধারণত কথা বলেন না জাহ্নবী। বরং নিজের অবস্থান নিয়েই তার সন্তুষ্টি। বললেন, ‘আমার শক্তি এবং দুর্বলতা আমি জানি। কোন কাজটি ভালো করেছি, কোনটি করতে পারিনি, এটা আমি বুঝি। অহংকারী শোনাবে যদিও, তবু বলি, আমি এটাও জানি যে, কখন আমি উন্নতি করেছি আর নিজের সবটুকু চেষ্টা দিয়েছি। আমার মনে হয়, শেষ দুটি ছবির মাধ্যমে আমি অন্তত এটুকু প্রতিষ্ঠা করতে পেরেছি যে, অভিনয়শিল্পী হিসেবে আমার কিছু দেওয়ার আছে।’

জাহ্নবী কাপুর গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে আনন্দচিত্তে গ্রহণ করেন জাহ্নবী। তার মতে, “যখন কেউ বলে, ‘আপনি মিলিতে ভালো করেছেন, তবে অন্য ছবিতে আরেকটু ভালো করতে পারেন’; আমি তাকে সম্মান জানাই।”

উল্লেখ্য, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের কন্যা জাহ্নবী। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছেন। বর্তমানে তার হাতে ‘বাওয়াল’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবি দুটি রয়েছে। 

সূত্র: এনডিটিভি

/কেআই/এমএম/
সম্পর্কিত
‘জাহ্নবী প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না’
‘জাহ্নবী প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না’
সমালোচনার মুখে জাহ্নবী বললেন, ‘আমি মালায়ালি নই’
সমালোচনার মুখে জাহ্নবী বললেন, ‘আমি মালায়ালি নই’
গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!
গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন