এ সপ্তাহের ছবি

২১ প্রেক্ষাগৃহে ‘বুবুজান’ মাহি

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪০

সিনেমার পথ থেকে রাজনীতির পথে পা বাড়িয়েছেন নায়িকা মাহিয়া মাহি। গত কয়েক মাস ধরে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা যাচ্ছে তাকে। পেয়েছেন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ পদও। এরপর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য কিনেছিলেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। কিন্তু দল থেকে অনুমতি পাননি। তাই এমপি হওয়ার স্বপ্ন আপাতত অধরা থেকে গেছে তার।

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে প্রেক্ষাগৃহেও হাজির মাহিয়া মাহি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বুবুজান’। দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।

যদিও সিনেমার প্রচারে প্রায় নীরব ভূমিকায় মাহি। রাজনীতির মাঠে যে সক্রিয় বিচরণ, সে তুলনায় সিনেমায় এখন তিনি অতিথি পাখির মতো! নতুন কোনও সিনেমার শুটিংয়ে যেমন নেই, তেমনি মুক্তি পাওয়া সিনেমা নিয়েও তার আবেগ-উচ্ছ্বাসের বালাই নেই।

রাজনীতির ময়দানে মাহিয়া মাহি সপ্তাহ খানেক আগে একটি ছোট্ট ভিডিও বার্তায় যেন দায় সেরেছেন মাহি। সেখানে বলেছেন, “আমি ভীষণ এক্সাইটেড, কারণ আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বুবুজান’। এটি আমার খুব পছন্দের একটি সিনেমা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাই দলেবলে সবাই হলে চলে আসুন সিনেমাটি দেখতে।”

নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বুবুজান’র গল্প সাজিয়েছেন শামীম আহমেদ রনি। ছবিটি নির্মাণও করেছেন তিনি। প্রযোজনায় শাপলা মিডিয়া।

এই ছবিতে ‘বুবুজান’র ভূমিকায় আছেন মাহিয়া মাহি। তার ভাই হিসেবে রয়েছেন শান্ত খান। আর শান্তর নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকর প্রমুখ।

‘বুবুজান’ সিনেমার নায়ক-নায়িকা যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বুবুজান’: রুটস্ সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মতিন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), ছায়াবানী (ময়মনসিংহ), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), চাঁদ মহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), চিত্রা মহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), গীত (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), সিনেমা প্যালেস (চট্টগ্রাম) ও মোহনসিং (হবিগঞ্জ)।

/কেআই/
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প