সালমানকে হুমকি, গ্রেফতার একুশ বছরের যুবক

বিনোদন ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১২:৪২আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১২:৪৩

‘মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে’ কথা না শুনলে ‘ঝটকা’ খাবেন। এমনই এক হুমকি ইমেলে পাঠানো হয় সালমান খানের উদ্দেশে। তার সঙ্গে সামনাসামনি দেখা করতে চান, এই ছিল হুমকিওয়ালার দাবি। 

ইমেলটি পাঠান বিষ্ণোই গ্যাংয়েরই এক সদস্য। তার পরই মুম্বাই ও জোধপুর পুলিশের যৌথ উদ্যোগে শুরু হয় তদন্ত। অবশেষে গ্রেফতার হন হুমকিপ্রদানকারী সেই ব্যক্তি।

নাম ধাকড়রাম বিষ্ণোই, বয়স মাত্র ২১। রবিবার (২৬ মার্চ) অভিযুক্ত এই যুবককে মুম্বাই পুলিশের হাতে তুলে দিলো জোধপুর পুলিশ। হুমকি ইমেলটি আসার পরই ১৮ মার্চ একটি এফআইআর দায়ের করা হয় বান্দ্রা থানায়। তদন্তে নামে পুলিশ। এর পরই শুরু হয় খোঁজ। জানা যায় জোধপুর থেকেই পাঠানো হয়েছে এই চিঠি। মুম্বাই ও জোধপুর পুলিশের যৌথ উদ্যোগে একটি টিম গঠন করা হয়। 

জোধপুরের লুনি এলাকার সিয়াগোর ধানি রোহিচা কালানের বাসিন্দা এই যুবক। গ্রেফতারির পরই মুম্বাই পাঠানো হয়েছে ধাকড়রাম বিষ্ণোইকে। এর আগে পঞ্জাব পুলিশও ধাকড়রাম বিষ্ণোইয়ের খোঁজে জোধপুর আসে। নিহত গায়ক মুসেওয়ালাকে বার বার হুমকি পাঠাতে থাকেন এই যুবক। ২০২২ সালে অস্ত্র আইনে জোধপুরের সর্দারপুরায় এই ধাকড়রাম বিষ্ণোইয়ের নামে একটি মামলা দায়ের করা হয়।

সালমান খান এদিকে এই হুমকির চিঠি পাওয়ার পর থেকেই, অভিনেতার নিরাপত্তা আঁটসাঁট করেছে মুম্বাই পুলিশ। রাতারাতি বাড়ানো হয় অভিনেতার নিরাপত্তারক্ষীর সংখ্যা। অভিনেতা যাতায়াতে রাখা হচ্ছিল কড়া নজরদারি। ধাকড়রাম বিষ্ণোইয়ের গ্রেফতারির পর আপাতত কিছুটা হলেও স্বস্তিতে সালমান- এমনটাই বলছে ঘনিষ্ঠরা।

সূত্র: এবিপি

/এমএম/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প