‘ইত্যাদি’তে অভিনয় করলেন তারা

বিনোদন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ১৮:৫০আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২০:৫৯

ম্যাগাজিন অনুষ্ঠানেও অভিনয় করার সুযোগ রয়েছে। সেটা নানান সময়ে দেখিয়েছে ঐতিহাসিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। তবে এবারের বিষয়টি বেশ আলাদা।

কারণ, আসছে ঈদ ‘ইত্যাদি’র অভিনয়ে অংশ নিয়েছেন সময়ের তিন তারকা আজমেরী হক বাঁধন, নাজিফা তুষি ও সাবিলা নূর।

তারা অংশ নিয়েছেন তিনটি সামাজিক ব্যাধি নিয়ে আয়োজিত দর্শক পর্বে। যেখানে সময়ের জনপ্রিয় এই তিনজন অভিনেত্রীর সঙ্গে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক অভিনয় করেছেন।

অনুষ্ঠানটির জনক হানিফ সংকেত জানান, মরণব্যাধি ক্যানসারের মতো কিছু কিছু সামাজিক ব্যাধি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এসব ব্যাধি দূর করতে সবার আগে মানসিকতা পরিবর্তন ও বৈষম্য দূর করতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে ‘ইত্যাদি’তে সেই সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হচ্ছে এই তিন অভিনেত্রীর মাধ্যমে।

‘ইত্যাদি’তে অভিনয় করলেন তারা নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, এই ব্যতিক্রমী পর্বে শিল্পীরা যেমন আনন্দ পেয়েছেন, দর্শকরাও তেমনি শিল্পীদের অভিনয়, বিষয় ও পরিবেশনায় ভিন্ন স্বাদ পেয়েছেন। বাড়ির দর্শকরাও এই ব্যতিক্রমী পরিবেশনাটি যথেষ্ট উপভোগ করবেন। 

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। ‘ইত্যাদি’তে অভিনয় করলেন তারা

/এমএম/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প