অনন্তের অ্যাকশন, শাকিবের রোম্যান্টিক ঝলক

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ২০:০৯আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২১:৫৭

ঈদে মুক্তির জন্য আটটি সিনেমা প্রস্তুত। তবে দুটি ছবি ঘিরে আলোচনা, আগ্রহ তুলনামূলক বেশি। এগুলো হলো- শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও অনন্ত জলিলের ‘কিল হিম’। নিজ নিজ ছবি নিয়ে দুই টিমই প্রচারণায় সরব। পোস্টার, টিজার, গান ইত্যাদি প্রকাশের মাধ্যমে দর্শকের আগ্রহ বাড়ানোর চেষ্টায় মশগুল।

এরই অংশ হিসেবে বুধবার (১৯ এপ্রিল) বিকালে ‘কিল হিম’ ছবির ট্রেলার উন্মুক্ত করা হয়েছে। ২ মিনিট ৫২ সেকেন্ডের এই ট্রেলারে অ্যাকশনের ঝলক দেখিয়েছেন অনন্ত। তবে তার আনাড়ি অভিনয়ের কারণে ঝাঁজালো অ্যাকশন কিছুটা ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে বলে মনে করছেন দর্শক। বরং ছবির অন্য দুই অভিনেতা মিশা সওদাগর ও রুবেলের অভিনয়ই এই ছবির মূল শক্তি বলে মন্তব্য করছেন কেউ কেউ।

‘কিল হিম’ ছবিতে অনন্তের নায়িকা বর্ষা। তাকেও দেখা যাবে নেতিবাচক চরিত্রে। ট্রেলারের শেষটা হয়েছে এই দম্পতির দৃশ্য দিয়ে। যেখানে বর্ষাকে ধমকের সুরে অনন্ত বলেন, ‘১৭ কোটি মানুষের ভিড়ে আমার ওপরেই তোর চোখ পড়েছিল কেন?’

এদিকে একই দিন সন্ধ্যায় গান নিয়ে হাজির হলেন শাকিব খান। ‘লিডার’র দ্বিতীয় গান ‘সুরমা সুরমা’ প্রকাশ হয়েছে। রোম্যান্টিক এই গানে শাকিবের সঙ্গে রয়েছেন বুবলী। তবে গানের দৃশ্যে ‘নিরাপদ দূরত্ব’ বজায় রেখেই পারফর্ম করেছেন তারা। রোম্যান্টিক গান হলেও পুরো গানে তারা একে-অপরের সংস্পর্শে পর্যন্ত আসেননি!

এর কারণ অবশ্য অনেকেরই জানা। গানটির যখন শুটিং হয়, তখন ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় শাকিব-বুবলীর মধ্যে মন কষাকষি চলছিল। যার প্রভাব পড়ে গানের চিত্রে।

উল্লেখ্য, ‘লিডার: আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন তপু খান। এতে শাকিব-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, এল আর সীমান্ত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

‘কিল হিম’র প্রযোজক ও পরিচালক মো. ইকবাল। এতে অনন্ত-বর্ষার সঙ্গে রয়েছেন মিশা সওদাগর, রুবেল, শিবা শানু, মিষ্টি জাহান, কমল পাটেকর, চিকন আলী প্রমুখ।

/কেআই/
সম্পর্কিত
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর