ইগো-অহংকার সঙ্গে নিয়ে চলি না: প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৩, ২০:২৮আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২০:২৮

মুম্বাই টু লস অ্যাঞ্জেলেস; প্রিয়াঙ্কা চোপড়ার জার্নিটা স্মরণীয় বটে। কেননা তার আগে কোনও ভারতীয় তারকা মার্কিন মুলুকে গিয়ে এমন পাকা আসন দখল করতে পারেননি। অবশ্য এই জায়গা তৈরি করতে নিরলসভাবে আট বছর লেগে থাকতে হয়েছে তাকে। সে কথাই ফের মনে করিয়ে দিলেন পিসি।

প্রিয়াঙ্কা বললেন, ‘হলিউড কিংবা বলিউড, অনেক দিন ধরেই আমি কেন্দ্রীয় নারী চরিত্রে কাজ করছি। আমি নিজেকে একজন নেতৃস্থানীয় নারীই মনে করি। তবে এই জায়গায় আসতে লম্বা সময় লেগেছে। হলিউডে কেন্দ্রীয় চরিত্রে কাজ পেতে আমাকে আট বছর সময় দিতে হয়েছে।’

অন্য কেউ এমন অবস্থানে যেতে পারেননি কেন? এই প্রশ্নটা হরহামেশাই শুনতে হয় প্রিয়াঙ্কাকে। সে বিষয়ে তার জবাব, ‘মানুষ আমার কাছে জানতে চায়, কেন অন্যরা এটা করতে পারেনি। কেন ভারতের অন্য অভিনয়শিল্পীরা সীমানা ভেদ করতে পারেনি, যেমনটা আমি করেছি। এ প্রশ্নের জবাব আমার কাছে নেই। তবে আমি যা জানি, সেটা হলো আমার ব্যাগপত্র (সাফল্য, অহংবোধ, ইগো) নিয়ে আসিনি। হয়ত এটাই আমাকে এগিয়ে দিয়েছে।’

আরও স্পষ্ট ভাষ্যে প্রিয়াঙ্কা বললেন, ‘আমি ভারতের একজন বড় তারকা। হলিউডে আমি সেটা মাথায় রাখি না। আমি অডিশন দেই। রুমে রুমে গিয়ে মানুষকে কাজ দেখাতে আমার দ্বিধা হয় না। আমি কাজ নিয়ে ভয় পাই না। নিজের ইগো, অহংকার সঙ্গে নিয়ে চলি না আমি।’

প্রিয়াঙ্কা চোপড়া ‘বরফি’ কিংবা ‘বাজিরাও মাস্তানি’-খ্যাত এই তারকা জানান, বলিউডে কাজের ক্ষেত্রেও এভাবেই এগিয়েছেন তিনি। প্রতিটি ইন্ডাস্ট্রি একই উপায়ে পরিচালিত হয় বলে অভিমত তার।

এদিকে প্রিয়াঙ্কা অভিনীত নতুন হলিউড সিরিজ ‘সিটাডেল’। যেখানে তিনি অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত রিচার্ড ম্যাডেন ও স্ট্যানলি টুসির মতো হলিউড তারকার সঙ্গে। ডেভিড ওয়েইল নির্মিত সিরিজটি আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/কেআই/এমএম/
সম্পর্কিত
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প