বিয়ের তিন বছর পর নায়কের মেহেদি ও বিবাহোত্তর সংবর্ধনা

বিনোদন রিপোর্ট
০৬ মে ২০২৩, ২১:০৩আপডেট : ০৭ মে ২০২৩, ১৫:৪৬

প্রেমের কথা আগেই বলেছিলেন উঠতি নায়ক জিয়াউল রোশান। তবে সেটি যে ততদিনে সংসারে গড়ালো, সেটুকু রেখেছেন গোপন। অন্যকিছু নয়, একটাই কারণ। প্রেমিক-প্রেমিকা স্বামী-স্ত্রী হলেও সম্মতি ছিল না পরিবারের। তাই এমন লুকোচুরি।

অবশেষে শনিবার (৬ মে) প্রেমিকা-স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে এলেন রোশান। ছবির ক্যাপশনে জানালেন, ‘যদিও অধ্যায়টা শুরু হয়েছিল অনেক আগেই...।’
 
রোশান জানালেন, আজ থেকে প্রায় তিন বছর আগে প্রেমিকা তাহসিন এশাকে বিয়ে করেন তিনি। তখন শুধু নায়কের বন্ধুরাই বিয়ের খবর জানতো। দুই পরিবারের অমতে বিয়ে করায় বিষয়টি সবাইকে জানাতেও চাননি। অবশেষে দুই পরিবারের সবার সম্মতি পেয়ে আজ (৬ মে) বিয়ের খবরটি প্রকাশ্যে আনলেন নায়ক। 

স্ত্রী তাহসিন এশা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে শেষ বর্ষের শিক্ষার্থী।

রোশান বললেন, ‘২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা হয় আমাদের। কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানতো। কথায় কথায় অনেককে বলেও দিতাম। পাবলিকলি জানাইনি। কারণ, আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।’

জানা গেছে, তিন বছর আগে লুকিয়ে বিয়ে করলেও পরিবারের দাবিতে আনুষ্ঠানিকতা করতে হচ্ছে আবার। শুক্রবার (৫ মে) রাতে ঢাকা সেনানিবাস-সংলগ্ন বালুঘাট এলাকায় এশাদের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ (৬ মে) তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে।

সূত্র বলছে, রোশানের স্ত্রী তাহসিন এশার জন্ম ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি শোবিজ জগতের কেউ নন। ২০২০ সালে ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর দুই মাস ফোনে কথা বলার পর ঢাকার একটি রেস্টুরেন্টে দেখা করেন তারা। তখনও কেউ কাউকে ‘ভালোবাসি’ বলেননি। মাস দুয়েক সময় নেন একে অন্যকে বুঝতে। এরপর প্রেম ও বিয়েতে জড়ান রোশান ও এশা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
দুই-তিন হাজার বছর পর একটা ছবি করছি: ওমর সানী
দুই-তিন হাজার বছর পর একটা ছবি করছি: ওমর সানী
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
নারায়ণগঞ্জের ভালবাসায় সিক্ত সজল-পূজা-রোশান
নারায়ণগঞ্জের ভালবাসায় সিক্ত সজল-পূজা-রোশান
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর