‘অর্ধাঙ্গিনী’ বিষয়ে জয়ার প্রশ্ন: সত্যিই কি অর্ধেক হয়?

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২৩, ১৫:৪১আপডেট : ০৭ মে ২০২৩, ১৮:১৪

অভিনেত্রী এই প্রশ্নটা তুলেছেন ‌‘অর্ধাঙ্গিনী’ শব্দটিকে ঘিরে। জানতে চাইছেন, শত শত বছর ধরে স্ত্রীকে যে এই নামে সম্বোধন করা হয়, সত্যিই কি অর্ধেক হয়? প্রশ্নের ভেতরেই খানিকটা উত্তর লুকিয়ে রেখেছেন দুই বাঙলার এই অভিনেত্রী।

যার পূর্ণ জবাব তিনি দেবেন ২ জুন থেকে, পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। এদিন মুক্তি পাচ্ছে জয়ার নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’। 

জয়া জানালেন, ‘বিজয়া’, ‘বিসর্জন’ সিনেমাগুলোর সফলতার পর এবার কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় হাজির হচ্ছেন তিনি।

শনিবার (৬ মে) ছবির পোস্টার শেয়ার করে জয়া জানালেন, আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

পোস্টার এতে জয়ার পাশাপাশি রয়েছেন চূর্ণি গাঙ্গুলি, অম্বরিশ ভট্টাচার্য, পূরব শীল আচার্য প্রমুখ। অম্বরিশকে ছবিতে একদম নতুনভাবে দেখা যাবে বলে জানা গেছে। ছবিতে গায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

মূলত দুই নারীর জীবনের গল্প নিয়ে ‘অর্ধাঙ্গিনী’র চিত্রনাট্য। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়ে দুই নারীর জীবন, তা নিয়েই এর গল্প।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?