করোনার পর বক্স অফিস সাফল্যে এগিয়ে কে

বিনোদন ডেস্ক
১৭ মে ২০২৩, ২২:০৪আপডেট : ১৭ মে ২০২৩, ২২:০৪

সিনেমা ব্যবসায় রীতিমতো ধ্বস নামিয়েছিল মহামারি করোনাভাইরাস। বিশ্বজুড়ে থমকে গিয়েছিল বক্স অফিস, নির্মাতা-শিল্পীদের রোজগার। তবে সেই ধাক্কা কাটিয়ে ফের জেগে উঠেছে সিনে বাজার। অনেকগুলো সুপারহিট সিনেমার সুবাদে বলিউডও ফের জমজমাট।

করোনা মহামারির পর বক্স অফিসের যে চিত্র, তাতে বলিউডের কোন অভিনেত্রী এগিয়ে আছেন? আয়ের নিরিখে সেই তালিকা প্রস্তুত করেছে বলিউড হাঙ্গামা। বক্স অফিসে আয়ের পরিমাণ-সহ সেই তালিকা জেনে নেওয়া যাক...

দীপিকা পাড়ুকোন

একটি সিনেমা দিয়েই সাফল্যের শীর্ষে রয়েছেন দীপিকা পাড়ুকোন। সেটির নাম ‘পাঠান’। ছবিটিতে তার আবেদনময়ী উপস্থিতি দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল। হিন্দি ছবির ইতিহাসে সর্বোচ্চ ৫৪৩ কোটি ৫ লাখ রুপি (শুধু ভারতে) আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। সিদ্ধার্থ আনন্দ নির্মিত এই ছবির নাম ভূমিকায় আছেন শাহরুখ খান।

আলিয়া ভাট

করোনার পর তাকে দুটি সিনেমায় দেখা গেছে। এগুলো হলো- সঞ্জয়লীলা বানসালি নির্মিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ও অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ওয়ান: শিবা’। দুটি ছবি মিলিয়ে বক্স অফিসে অভিনেত্রীর গড় আয় ১৯৩ কোটি ২৭ লাখ রুপি। এর মধ্যে ‘গাঙ্গুবাঈ’ হয়ে তিনি ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।

শ্রদ্ধা কাপুর

মহামারি পরবর্তী সময়ে তার একটি ছবি মুক্তি পেয়েছে। সেটা হলো ‘তু ঝুটি ম্যায় মাক্কার’। সাহসী-খোলামেলা রূপে ছবিটিতে অভিনয় করেছেন শ্রদ্ধা। রোম্যান্টিক-ড্রামা ঘরানার এই ছবিতে তার নায়ক রণবীর কাপুর। বক্স অফিসে তার ছবিটির আয় ১৪৯ কোটি ৫ লাখ রুপি।

ক্যাটরিনা কাইফ

২০২২ সালে ক্যাট অভিনীত দুটি ছবি মুক্তি পেয়েছে। একটি রোহিত শেঠি নির্মিত ‘সূর্যবংশী’, অন্যটি গুরমিত সিং পরিচালিত ‘ফোন ভূত’। এর মধ্যে প্রথম ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। করোনার পর বলিউডের প্রথম সফল ছবিও এটি। তবে ‘ফোন ভূত’ একেবারে মুখ থুবড়ে পড়েছিল। যার কারণে তালিকায় পিছিয়ে পড়েছেন এই গ্ল্যামার তারকা। বক্স অফিসে তার ছবির গড় আয়ের অঙ্ক ১০৫ কোটি ১ লাখ রুপি। তবে ‘টাইগার ৩’ দিয়ে তিনি চেনা দমে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

কিয়ারা আদভানি

করোনা পরবর্তী সময়ে তিনটি ছবিতে হাজির হয়েছেন হালের এই জনপ্রিয় অভিনেত্রী। এগুলো হলো- ‘ইন্দু কি জাওয়ানি’, ‘ভুল ভুলাইয়া ২’ ও ‘যুগ যুগ জিও’। এর মধ্যে দ্বিতীয় ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল। তিন ছবির গড় আয়ে কিয়ারার বক্স অফিস অঙ্ক ৯০ কোটি ৬৭ লাখ রুপি।

সেরা দশের বাকি পাঁচ অভিনেত্রী সেরা দশে থাকা বাকি অভিনেত্রীরা হলেন- মানুষী ছিল্লার (৬৮ কোটি ৫ লাখ), কারিনা কাপুর (৫৮ কোটি ৭৩ লাখ), কৃতি স্যানন (৪৯ কোটি ৬১ লাখ), দিশা পাটানি (৪১ কোটি ৬৯ লাখ) ও জ্যাকুলিন ফার্নান্দেজ (৪১ কোটি ২২ লাখ)।

/কেআই/আরআইজে/
সম্পর্কিত
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
প্রকাশ্যে রণবীর-আলিয়ার ২৫০ কোটি রুপির বাংলো
ফিরছেন দীপিকা…
ফিরছেন দীপিকা…
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প