সমালোচনা সত্ত্বেও সালমানের ছবির ৪০ কোটি মুনাফা!

বিনোদন ডেস্ক
২৬ মে ২০২৩, ১৫:৫৭আপডেট : ২৬ মে ২০২৩, ১৭:৫২

বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। রোজার ঈদ উপলক্ষে গত ২১ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এটি। কিন্তু দর্শক-সমালোচকের মন জয় করতে পারেনি। অধিকাংশ সমালোচকের কাছ থেকেই বাজে প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি।

এ কারণে আশঙ্কা ছিল, দুই বছর পর সাল্লুর কামব্যাক ফিল্ম বক্স অফিসে সুবিধা করতে পারবে না। কিন্তু তারকাখ্যাতির সুবাদে ঝুঁকি উতরে গেছেন সালমান। শুধু তাই নয়, ভালো অংকের মুনাফাও করেছেন অভিনেতা। জানা গেলো, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মোট ৪০ কোটি ২৪ লাখ রুপি মুনাফা করেছে।

এই ছবি নির্মিত হয়েছে ১২৫ কোটি রুপিতে। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রচার-প্রচারণার খরচও। এছাড়া ৭ কোটি ৩৭ লাখ রুপি অতিরিক্ত গেছে পরিবেশকদের কমিশনে। সবমিলিয়ে ছবির ব্যয় দাঁড়ায় ১৩২ কোটি ৩৭ লাখ রুপিতে।

মুক্তির পর ‘কিসি কা ভাই কিসি কি জান’ নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল বটে। তবে সালমান খানের ভক্তরা ঠিকই হলে ছুটে গেছে। ফলে ছবিটি বেশ ভালোই আয় করেছে। ভারত ও বৈশ্বিক ডিস্ট্রিবিউটর শেয়ার এসেছে যথাক্রমে ৪৯ কোটি ৭৩ লাখ রুপি ও ২২ কোটি ৮৮ লাখ রুপি। এর বাইরে ছবিটির মিউজিক, স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বিক্রি থেকে আয় হয়েছে ১০০ কোটি রুপি। সবমিলিয়ে এর আয় ১৭২ কোটি ৬১ লাখ রুপি।

সিনেমার পোস্টারে সালমান খান ও পূজা হেগড়ে ছবির ব্যয়ের মধ্যে অবশ্য সালমান খানের পারিশ্রমিক যুক্ত করা হয়নি। কেননা এটি তার নিজের প্রতিষ্ঠান থেকেই বানানো হয়েছে। সাধারণত সালমান ১০০ কোটির কম-বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন।

উল্লেখ্য, অ্যাকশন-কমেডি ধাঁচের এই সিনেমা পরিচালনা করেছেন ফরহাদ সামজি। এতে সালমান খানের সঙ্গে আছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগপতি বাবু, রাঘব জুয়াল প্রমুখ।

সূত্র: বলিউড হাঙ্গামা

/কেআই/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প