মেয়ের জন্য আনুশকার ‘স্যাক্রিফাইস’

বিনোদন ডেস্ক
২৭ মে ২০২৩, ১৬:০০আপডেট : ২৭ মে ২০২৩, ১৭:১৬

সিনেমা দিয়ে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন আনুশকা শর্মা। তার ক্যারিয়ারে রয়েছে ‘রাব নে বানা দে জোড়ি’, ‘ব্যান্ড বাজা বারাত’, ‘যাব তাক হ্যায় জান’, ‘পিকে’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ কিংবা ‘সাঞ্জু’র মতো দর্শকনন্দিত সিনেমা। সেই আনুশকাকে গত পাঁচ বছর ধরে বড় পর্দায় পাওয়া যায়নি।

এর অবশ্য কারণও আছে। ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেছেন। সংসার গুছিয়ে এরপর হয়েছেন মা। এখন সেই কন্যাকে ঘিরেই আনুশকার যত ব্যস্ততা। মেয়েকে দেওয়ার পর যদি সময় অবশিষ্ট থাকে, তবেই তিনি অন্য কাজ করতে চান। সাফল্য আর ব্যস্ততায় মোড়ানো ক্যারিয়ারে আনুশকার এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেক বড় স্যাক্রিফাইস।  

এ প্রসঙ্গে আনুশকা বললেন, ‘আমি জানি, আমার মেয়ে এমন বয়সে আছে, যেখানে তার অনেকটা সময়জুড়ে আমাকে দরকার। বিরাট অসাধারণ বাবা। অভিভাবক হিসেবে সে খুব যত্নশীল। কিন্তু এই বয়সে, ওর (ভামিকা) আমাকেই বেশি প্রয়োজন। এটা আমরা বুঝতে পারি।’

আনুশকার স্পষ্ট কথা, তিনি বছরে সর্বোচ্চ একটি ছবিতে কাজ করতে চান। বাকি পুরোটা সময় দিতে চান কন্যা ভামিকাকে। কারণ তিনি জীবনে ভারসাম্য রাখতে পছন্দ করেন।

২০২১ সালে ভামিকার জন্ম হয়েছে। এরপর থেকে এখনও অব্দি মেয়ের চেহারা প্রকাশ্যে আনেননি আনুশকা-বিরাট। এ কারণে অবশ্য নেটিজেনের সমালোচনাও সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। তবে সেসবে পাত্তা দিতে নারাজ তিনি। তার ভাষ্য, ‘আমার কাছে যেটা সঠিক মনে হয়, সেটাই করি। এর জন্য অন্য মানুষের মতামত নিয়ে ভাবি না। মাতৃত্ব আমাকে এই অনুভব দিয়েছে। কারণ অভিভাবক হিসেবে, একজন মা হিসেবে আপনার নিজেকে অবশ্যই বিশ্বাস করতে হবে। কেননা আপনি এমন একজনের সিদ্ধান্ত নিচ্ছেন, যে খুব ছোট এবং অনেক কিছুতেই অক্ষম।’

উল্লেখ্য, আনুশকা শর্মা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’। এটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। বর্তমানে ‘চাকদা এক্সপ্রেস’ নামে একটি ছবি তার হাতে রয়েছে।

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/
সম্পর্কিত
আইপিএলের ফাইনালে কোহলির বিতর্কিত আউট নিয়ে উত্তেজনা
আইপিএলের ফাইনালে কোহলির বিতর্কিত আউট নিয়ে উত্তেজনা
কোহলির সঙ্গে তর্ক: ট্রাভিস হেড দম্পতির ওপর অনলাইন আক্রমণ
কোহলির সঙ্গে তর্ক: ট্রাভিস হেড দম্পতির ওপর অনলাইন আক্রমণ
আইপিএলে বিতর্কের জন্ম দিলেন কোহলি
আইপিএলে বিতর্কের জন্ম দিলেন কোহলি
আইপিএলের শুরুতেই দাপট দেখালো বেঙ্গালুরু 
আইপিএলের শুরুতেই দাপট দেখালো বেঙ্গালুরু 
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর