এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই: মিথিলা

বিনোদন রিপোর্ট
২৭ মে ২০২৩, ১৭:১৫আপডেট : ০২ জুন ২০২৩, ১৫:২৮

ভালোবেসে কাঁটাতার ভেদ করেছেন তারা। সীমান্ত পেরিয়ে একে-অপরের গলায় পরিয়েছেন মালা। বেঁধেছেন সংসার। কিন্তু গুঞ্জন উঠলো, সাড়ে তিন বছরের সেই সংসারে নাকি ভাঙনের সুর বাজছে!

বলা হচ্ছে ঢাকার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির কথা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর তারা বিয়ে করেছিলেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছেন। এমনকি সৃজিতকে বিয়ের পর মিথিলা টলিউডেও কাজ শুরু করেছেন। মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ, সিনেমা ইত্যাদি।

কিন্তু কলকাতার প্রথম সারির গণমাধ্যম আনন্দবাজারে শুক্রবার (২৬ মে) একটি গসিপ আর্টিকেল প্রকাশিত হয়েছে। যেখানে নাম-ছবি উল্লেখ না করে এক তারকা দম্পতির বিচ্ছেদের ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী-নির্মাতা নতুন এক নারীতে মজেছেন। সে কারণেই নাকি ভাঙছে তাদের ঘর। মাস দুয়েকের মধ্যে নাকি কাগজ-কলমে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে।

ওই আর্টিকেলে যেসব বর্ণনা দেওয়া হয়েছে, তাতে সৃজিত-মিথিলার দিকেই ইঙ্গিত যায়। ফলে দেশের বিভিন্ন গণমাধ্যমেও তাদের ‘বিচ্ছেদ’ সম্ভাবনার খবর প্রকাশ করছে।

বিষয়টি নিয়ে মিথিলার সঙ্গে কথা বলেছে বাংলা ট্রিবিউন। তিনি অবশ্য খুব একটা গায়ে জড়ালেন না এই গুঞ্জনকে। উল্টো প্রশ্ন ছুঁড়ে দিলেন! বললেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

মিথিলা ও তার কন্যা আইরার সঙ্গে সৃজিত মিথিলা জানালেন, এই মুহূর্তে শুটিংয়ে আছেন তিনি। তাই আর কথা বাড়ানো গেলো না।

এর আগে গেলো বছরের নভেম্বরে সৃজিত-মিথিলার বিচ্ছেদের গুঞ্জন গজিয়েছিলো। তখনও তারা গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছিলেন। মিথিলা জানিয়েছিলেন, কাজের সূত্রে তারা দুজনই ভিন্ন জায়গায় অবস্থান করেন। এ কারণে তাদেরকে একসঙ্গে দেখা যায় না।

উল্লেখ্য, বিয়ের পর প্রায়শ পারিবারিক কিংবা পেশাগত বিভিন্ন আয়োজনে একসঙ্গে দেখা দিতেন মিথিলা ও সৃজিত। এছাড়া কন্যা আইরাকে নিয়ে ঘুরতেও যেতেন। সেসব ছবি শেয়ার করে নিতেন অনুসারীদের সঙ্গে। তবে মিথিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ডিসেম্বরের পর থেকে তাদেরকে একসঙ্গে কোনও ফ্রেমে পাওয়া যায়নি।

/এমএম/কেআই/
সম্পর্কিত
স্ত্রী বিচ্ছেদ চাইতেই বাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা, এক্সক্যাভেটর নিয়ে তাণ্ডব
স্ত্রী বিচ্ছেদ চাইতেই বাড়ি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা, এক্সক্যাভেটর নিয়ে তাণ্ডব
আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি: ধর্ম উপদেষ্টা
আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি: ধর্ম উপদেষ্টা
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প