জাহারা মিতুর ঈদ উপহার ‘সইর্ষার ফুল’

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৫:৫৭আপডেট : ২৭ জুন ২০২৩, ১৭:০৯

চিত্রনায়িকা জাহারা মিতুর কোনও ছবি এই ঈদে মুক্তি পাচ্ছে না। তবে এবার ঈদে তিনি হাজির হচ্ছেন মিউজিক ভিডিও ‘সইর্ষার ফুল’ নিয়ে।

নিজেকে এবার আইটেম গার্ল হিসেবে তুলে ধরবেন দর্শকদের সামনে।

বুধবার (২৮ জুন) বিকাল ৫টায় ঈদুল আজহা উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া নিবেদিত আরটিভি মিউজিকে আসছে ভিডিওটি। 

সৈয়দ আশিক রহমান প্রযোজিত, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবের তত্ত্বাবধানে আরজু আহমেদ পরিচালিত হয়েছে ‘সইর্ষার ফুল’। এতে কোরিওগ্রাফি করেছেন মোফাসসল আলিফ।

গানটি লিখেছেন এ মিজান (মিজানুর রহমান)। সুর দিয়েছেন শওকত আলী ইমন আর গানটিতে কণ্ঠ দিয়েছেন চন্দ্র রায়।

জাহারা মিতু জানান, ‘ঈদে যেহেতু আমার কোনও সিনেমা মুক্তি পাচ্ছে না, তাই দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে বিশেষ উপহার। আশা করছি ঈদের আনন্দ দ্বিগুণ হবে এই গানটির মাধ্যমে।’

জাহারা মিতুর কর্মজীবন শুরু হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে। ২০১৯ সালের অক্টোবর মাসে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু হয় মিতুর। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জয় বাংলা’ (২০২২)।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়িকার এক পোস্টে নির্মাতার ব্যক্তিজীবনে তুলকালাম!
নায়িকার এক পোস্টে নির্মাতার ব্যক্তিজীবনে তুলকালাম!
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
নকলের অভিযোগে আক্রান্ত ‘শত্রু’, যা বললেন সংশ্লিষ্টরা
নকলের অভিযোগে আক্রান্ত ‘শত্রু’, যা বললেন সংশ্লিষ্টরা
‘শত্রু’র ঝলক: বাপ্পীর অ্যাকশন, মিতুর উষ্ণতা (ভিডিও)
‘শত্রু’র ঝলক: বাপ্পীর অ্যাকশন, মিতুর উষ্ণতা (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে