‘মিশন ইম্পসিবল’র সঙ্গে ‘জাওয়ান’ ঝলক!

বিনোদন ডেস্ক
০৩ জুলাই ২০২৩, ১৪:০৪আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৭:৫৫

‘পাঠান’ দিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিন্তু এতেই থেমে যাননি। বরং আরও একাধিক বড় চমক গুছিয়ে নিচ্ছেন। যার একটি ‘জাওয়ান’। প্রথমবার দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় কাজ করেছেন কিং অব রোমান্স। নাম ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।

কথা ছিল, ২ জুন মুক্তি পাবে ‘জাওয়ান’। তবে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে নেওয়া হয়েছে সেপ্টেম্বরের ৭ তারিখে। এদিকে ক’দিন ধরেই শোনা যাচ্ছে, শিগগির প্রকাশ্যে আসবে সিনেমাটির ট্রেলার। কিন্তু সেটা কবে? এবার জানা গেলো তা-ই।

আগামী ১২ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে হলিউড তারকা টম ক্রুজের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি ‘মিশন ইম্পসিবল’র সপ্তম সিনেমা। ‘মিশন ইম্পসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’ নামের এই সিনেমার সঙ্গেই জুড়ে দেওয়া হবে ‘জাওয়ান’র ট্রেলার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা-প্রযোজকরা।

বলিউড বিশ্লেষকদের মতে, ১২ জুলাই ট্রেলার প্রকাশের পর মুক্তির জন্য দুই মাসের সময় পাবে ‘জাওয়ান’ টিম। ফলে পরিকল্পনামাফিক প্রচারণার কাজও সেরে নিতে পারবেন অনায়াসে।

‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খান থাকছেন দ্বৈত চরিত্রে। ছবিতে আরও থাকছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা, দাপুটে অভিনেতা বিজয় সেথুপতি, অভিনেত্রী প্রিয়ামনি, বলিউডের সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন, থালাপতি বিজয় ও সঞ্জয় দত্ত। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/
সম্পর্কিত
কেমন হতে যাচ্ছে টম ক্রুজের টপ গান-থ্রি?
কেমন হতে যাচ্ছে টম ক্রুজের টপ গান-থ্রি?
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প