মিনিস্ট্রি অব লাভ: ১২ মন্ত্রীকে শপথ করালেন আফজাল হোসেন

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৩, ২১:৩৩আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:৪২

মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে গঠিত হলো ভালোবাসার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় হয়ে গেলো ১২ মন্ত্রীর শপথ আনুষ্ঠানিকতাও। বাকি শুধু জনগণের মাঝে ভালবাসার গল্প ছড়িয়ে দেওয়া।

না, কোনও রাজনৈতিক দল নয়; জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকীর প্ররোচনায় চরকিতে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’। যেখানে ১২ জনপ্রিয় নির্মাতার ১২টি ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম।
 
ঢাকার একটি অভিজাত হোটেলে ৩ আগস্ট  সন্ধ্যায় হয়ে গেলো ‘মিনিস্ট্রি অব লাভ’ নিয়ে ব্যতিক্রমী এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন ১২ জন মন্ত্রী অর্থাৎ নির্মাতা। সাথে উন্মোচন করা হয় এই মন্ত্রণালয়ের সিনেমা বৃত্তান্ত। 

অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান বরেণ্য অভিনেতা-নির্মাতা-চিত্রশিল্পী আফজাল হোসেন। বিশেষ বক্তব্য দেন চরকি’র সিইও রেদওয়ান রনি এবং মিডিয়াস্টার লিমিটেড-এর পরিচালক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী।

পড়ানো হচ্ছে শপথ (মাঝে আফজাল হোসেন) মোস্তফা সরয়ার ফারুকী ছাড়াও বাকি ১১টি নির্মাতা হিসেবে এই মন্ত্রণালয়ে আছেন শিহাব শাহীন, আশফাক নিপুণ, অনম বিশ্বাস, আবু শাহেদ ইমন, আরিফুর রহমান, রায়হান রাফী, রবিউল আলম রবি, রেদওয়ান রনি, রেজাউর রাহমান, রাকা নোশিন নাওয়ার ও শঙ্খ দাশগুপ্ত।
 
চরকির সিইও রেদওয়ান রনি জানান, ২০২৩ এবং ২০২৪-এর মধ্যে পর্যায়ক্রমে এই ফিল্মগুলো রিলিজ হচ্ছে চরকিতে। আর নির্মাতা এবং কো-প্রডিউসার হিসেবে এই প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে থাকছেন মোস্তফা সরয়ার ফারুকীর। 

ফারুকী জানান, এই ১২টি সিনেমায় দেখা যাবে ভালোবাসার ভিন্ন সব রঙ, বিচিত্র সব রূপ এবং বৈচিত্র্যময় সব অনুভূতির গল্প। 

‘মিনিস্ট্রি অব লাভ’ বৃত্তান্ত এমন- 
১. সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি, পরিচালক: মোস্তফা সরয়ার ফারুকী 
২. লাস্ট ডিফেন্ডারস অব মনোগেমি, পরিচালক: মোস্তফা সরয়ার ফারুকী
৩. ফরগেট মি নট, পরিচালক: রবিউল আলম রবি
৪. কাছের মানুষ দূরে থুইয়া, পরিচালক: শিহাব শাহীন
৫. উঁকি, পরিচালক: রেদওয়ান রনি
৬. উই নিড টু টক, পরিচালক: আশফাক নিপুণ 
৭. অবনী, পরিচালক: আবু শাহেদ ইমন 
৮. মুহাব্বাত, পরিচালক: রায়হান রাফী 
৯. ৫০/৫০, পরিচালক: রাকা নোশিন নাওয়ার ও শঙ্খ দাশগুপ্ত
১০. জুঁই, পরিচালক: আরিফুর রহমান 
১১. ৩৬-২৪-৩৬, পরিচালক: রেজাউর রাহমান
১২. সোলডার ম্যান, পরিচালক: অনম বিশ্বাস

/এমএম/
সম্পর্কিত
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শাহরুখের পুরোনো সিনেমা দেখে অস্বস্তিতে রাধিকা
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান