‘বার্বি’ নিয়ে উন্মাদনা সৌদি আরবেও!

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১২:৫৪ আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৬:৫৫

গত ২১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল আলোচিত হলিউড সিনেমা ‘বার্বি’। কল্পকাহিনি নির্ভর কমেডি ধাঁচের এই ছবি ইতোমধ্যে উত্তর আমেরিকার বক্স অফিসে ইতিহাস গড়েছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের কালেকশন ছাড়িয়ে তাক লাগিয়ে দিয়েছে। এত এত সাফল্যের ভিড়ে কিছু বিতর্কও আছে ‘বার্বি’ ঘিরে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকার ও জনগণ ছবিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

কিন্তু এর মধ্যেই চমকে দিলো সৌদি আরব। সেখানে গত ১০ আগস্ট ‘বার্বি’ মুক্তি পেয়েছে। আর মুক্তির পর থেকেই সৌদিবাসীর বিপুল সাড়া পাচ্ছে। দর্শক হলে হলে গিয়ে উচ্ছ্বাস নিয়ে ছবিটি দেখছেন, এরপর বার্বির পোস্টার, কাটআউটের সঙ্গে ছবি তুলে সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার করছেন। এমনকি ‘বার্বি’র আবহে গোলাপি রঙের পোশাক পরেও প্রেক্ষাগৃহে ভিড় করছেন নারীরা। 

আরব সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক দাবি করে কুয়েত ‘বার্বি’কে নিষিদ্ধ করেছে। এছাড়া লেবাননেও ছবিটি নিয়ে বিতর্ক-সমালোচনা দেখা গেছে। অনেকেই দাবি করছেন, ‘বার্বি’ একটি ‘চরম নারীবাদী’ সিনেমা। যেখানে পুরুষদের অসম্মান করা হয়েছে। আবার কেউ বলছেন, এটি পারিবারিক ঐতিহ্য ও মূল্যবোধের পরিপন্থী।  

গুঞ্জন ওঠে, সৌদি আরবও ছবিটিকে নিষিদ্ধ করবে। আগামী ৩১ আগস্ট এটি আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরিকল্পনা বদলে আচমকা ১০ আগস্ট মুক্তি দেওয়া হয়।

‘বার্বি’ দেখতে সৌদির প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় নোরা আল-সাদুন নামের এক দর্শক বলেছেন, ‘আমি এটা উপভোগ করেছি এবং অবশ্যই এটা খুব মজার একটি ছবি। কিন্তু নারীবাদের বিষয়ে এটি নতুন কিছুই সামনে আনতে পারেনি।’

মোহাম্মদ এফ নামের আরেক দর্শকের মন্তব্য, ‘ছবিটির সবচেয়ে শক্তিশালী দিক হলো, একটি পুতুলের মাধ্যমে এটি পুরুষতান্ত্রিক ও ভোগবাদী সমাজের সমস্যাগুলো তুলে ধরেছে।’

কিছু নারী দর্শকের মতে, তারা এরকম একটি সিনেমার অপেক্ষায় ছিলেন, যেখানে একটি মেয়ে নারী হয়ে ওঠার সময়টাতে সামাজিক যেসব বাস্তবতার শিকার হতে হয়, তা তুলে ধরা হয়েছে। মাশায়েল আব্দুলরহমান নামের একজনের ভাষ্য, ‘এটি আমার শৈশবের অনেক মূল্যবান স্মৃতি মনে করিয়ে দিয়েছে।’

সৌদি আরবের বক্স অফিসেও দাপট দেখাচ্ছে ‘বার্বি’। ডেডলাইন-এর রিপোর্ট অনুসারে, ওপেনিং উইকেন্ডে (মুক্তির তিন দিন) দেশটি থেকে ১৮ লাখ মার্কিন ডলার কালেকশন করেছে ছবিটি। যা অতীতের সব হলিউড ছবির তুলনায় বেশি।

‘বার্বি’ সিনেমার একটি দৃশ্য উল্লেখ্য, ‘বার্বি’ নির্মাণ করেছেন নারী নির্মাতা গ্রেটা গারউইগ। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন মারগট রবি। এছাড়াও আছেন রায়ান গসলিং, আমেরিকা ফেরেরা, মিশেল চেরা, কেট ম্যাককিনন, হেলেন মিরেন প্রমুখ। প্রায় ১৪৫ মিলিয়ন ডলার বাজেটে ছবিটি নির্মিত হয়েছে।

সূত্র: আরব নিউজ

/কেআই/
সম্পর্কিত
মক্কায় হুথিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের
মক্কায় হুথিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
হুথিদের প্রতিরোধে মান্দেব প্রণালিতে পিছু হটলো ইয়েমেনি বাহিনী
অভিবাসন ব্যয় কমিয়ে দক্ষ কর্মী পাঠাতে কাজ করছে বিএইচসিজবস
অভিবাসন ব্যয় কমিয়ে দক্ষ কর্মী পাঠাতে কাজ করছে বিএইচসিজবস
সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন তুরস্কের
সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন তুরস্কের
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসে দুই রণবীরের লড়াই, কে আছেন এগিয়ে
বক্স অফিসে দুই রণবীরের লড়াই, কে আছেন এগিয়ে
যৌন হয়রানির শিকার স্বরা, কাজ হারানোর ভয়ে ছিলেন চুপ
যৌন হয়রানির শিকার স্বরা, কাজ হারানোর ভয়ে ছিলেন চুপ
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব
পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব