চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৪, ২০:১৮আপডেট : ১৮ মে ২০২৪, ২০:১৮

চলমান হজের মৌসুমে সৌদি আরবে মো. আসাদুজ্জামান নামে বাংলাদেশি এক হজযাত্রী মারা গেছেন। এবারের হজের মৌসুমে প্রথম কোনও বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু এটি। গত ১৫ মে মদিনায় মারা যান তিনি। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪।

শনিবার (১৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গিয়েছে।

পোর্টালের সর্বশেষ তথ্য থেকে জানা যায়, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৮১ হাজার একজন হজযাত্রীর ভিসা হয়েছে। এখনও ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাচ্ছেন ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে যাচ্ছেন ৮০ হাজার ৬৯৫ জন।

গত ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি ৩৩০১ কাবার উদ্দেশে যাত্রা করে। ওই ফ্লাইটের মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন হজযাত্রীরা।

হজ পোর্টালের সূত্রে আরও জানা যায়, সর্বশেষ ১৭ মে রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৩ হাজার ৩৬৪ জন গেছেন।

এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজ ফ্লাইট পরিচালিত হয়েছে ৬৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা। এ ক্ষেত্রে হজযাত্রীদের প্রথম ফিরতি হবে ফ্লাইট ২০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ২২ জুলাই।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম