ব্যবসায় ইস্তফা দিলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
১৭ আগস্ট ২০২৩, ১৫:৪১আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯:৪২

বলিউড টু হলিউড, প্রিয়াঙ্কা চোপড়া জয় করেছেন দুটোই। আন্তর্জাতিক পর্যায়ে তার যে খ্যাতি, তা ভারতীয়দের মধ্যে অনন্য। সিনেমা-সিরিজ কিংবা বিনোদন সংশ্লিষ্ট কাজের বাইরে বিভিন্ন সামাজিক, মানবিক ও ব্যবসায়িক কাজেও তাকে সরব দেখা যায়।

যেমন বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁ চালু করেছিলেন। ‘সোনা’ নামের সেই রেস্তোরাঁ বেশ সাড়াও পেয়েছে। কিন্তু নতুন খবর হলো, এই রেস্তোরাঁ ব্যবসা থেকে সরে দাঁড়ালেন প্রিয়াঙ্কা। এজন্য এখন থেকে প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন তার ব্যবসায়িক পার্টনার মনীশ কে গয়াল। রেস্তোরাঁটির এক মুখপাত্র খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

এ বিষয়ে ‘সোনা’র প্রতিষ্ঠাতা মনীশ বলেন, ‘প্রিয়াঙ্কা আমাদের রেস্তোরাঁর ক্রিয়েটিভ পার্টনার ছিলেন। তার অংশীদারিত্ব এবং সহযোগিতায় আমরা ধন্য। যদি তিনি ক্রিয়েটিভ পার্টনার হিসেবে না-ও থাকেন, তবু তিনি আমাদের পরিবারের অংশ হিসেবেই থাকবেন। আমরা আমাদের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত।’

উল্লেখ্য, ২০২১ সালের মার্চে ‘সোনা’ রেস্তোরাঁটি চালু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। উদ্বোধনে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী নিক জোনাস ও মা মধু চোপড়া। ওই সময় প্রতিষ্ঠানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াঙ্কা। তবে ধারণা করা হচ্ছে, কন্যা মালতিকে সময় দেয়ার জন্যই তিনি কাজ-ব্যবসা থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিচ্ছেন।

রেস্তোরাঁটির নেমপ্লেট ও উদ্বোধনী পূজায় প্রিয়াঙ্কা-নিক প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে হলিউড সিনেমা ‘লাভ এগেইন’-এ। এটি গত ৫ মে মুক্তি পেয়েছিল। ছবিটিতে তার সঙ্গে আছেন স্যাম হিউগান ও সেলিন ডিয়ন। তার অভিনীত ‘হেডস অব স্টেট’ নামের আরেকটি হলিউড ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

সূত্র: ইন্ডিয়া টুডে

/কেআই/
সম্পর্কিত
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প