এবার গ্ল্যামারে নজর দিতে চান জাহ্নবী

বিনোদন ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ১৭:৪৯আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১২:২০

বলিউডের রূপের রানির কন্যা তিনি। অথচ ক্যারিয়ার শুরুর পর থেকে একের পর এক গল্প-চরিত্র নির্ভর কাজই করে যাচ্ছেন। প্রশংসা পাচ্ছেন যদিও। কিন্তু রূপ আর গ্ল্যামারে মাতিয়ে রাখা শ্রীদেবীর গর্ভে যার জন্ম, কিছুটা গ্ল্যামার তো তারও ফুটিয়ে তোলার কথা। হ্যাঁ, এবার তাই কমার্শিয়াল নায়িকা হয়েই পর্দা মাতাতে চান জাহ্নবী কাপুর।

গত ২১ জুলাই মুক্তি পায় জাহ্নবীর নতুন সিনেমা ‘বাওয়াল’। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শকের দারুণ প্রশংসা পায়। এতে মৃগিরোগে আক্রান্ত এক স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী।

এর আগে কখনও ভূত হয়ে কিংবা সুপারশপের কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী। তবে সিরিয়াস চরিত্রে আপাতত বিরতি দিতে চান তিনি। নজর দিতে চান নাচ-গানে ভরপুর কমার্শিয়াল নায়িকা চরিত্রে। এ বিষয়ে জাহ্নবী বলেন, ‘আমি চাই আমাকে দেখতে সুন্দর লাগুক, পর্দায় আমিও কিছুটা নাচতে চাই। কারণ এই পথচলায় কোথাও আমি ভুলতে বসেছি যে, প্রাকৃতিকভাবে আমার মধ্যে নাচ-গ্ল্যামারই বেশি এসেছে। তাই এখন মনে হচ্ছে আমার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবার সময় হয়েছে।’

জাহ্নবী কাপুর বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তি পাবে আগামী বছরের ১৫ মার্চ। এছাড়া ‘দেবারা’ সিনেমার মাধ্যমে তার তেলুগু অভিষেক হতে যাচ্ছে। যেখানে তার নায়ক জুনিয়র এনটিআর। এই ছবিতে সাইফ আলি খানও থাকছেন।

তবে জাহ্নবীর কাঙ্ক্ষিত গ্ল্যামারাস চরিত্র দেখা যাবে ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফের সঙ্গে। 

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/এমএম/
সম্পর্কিত
‘জাহ্নবী প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না’
‘জাহ্নবী প্রযোজকদের ওপর বাড়তি চাপ দেন না’
সমালোচনার মুখে জাহ্নবী বললেন, ‘আমি মালায়ালি নই’
সমালোচনার মুখে জাহ্নবী বললেন, ‘আমি মালায়ালি নই’
গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!
গাছের চরিত্রে অভিনয় করতেও রাজি জাহ্নবী কাপুর!
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক