হলিউড: ছবিপ্রতি সর্বোচ্চ আয় কার

বিনোদন ডেস্ক
২১ আগস্ট ২০২৩, ১৭:০২আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০০:৩৫

বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলিউড। যুক্তরাষ্ট্রের এই ইন্ডাস্ট্রিতে বছরজুড়ে হাজার হাজার কোটি টাকার সিনেমা নির্মিত হয়, আবার সেই লগ্নি কয়েকগুণ লাভসহ উঠে আসে। প্রভাবশালী এই ইন্ডাস্ট্রির বাজারের বিস্তৃতি প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার। এখানে কাজ করে খ্যাতি পাওয়া তারকাদের জনপ্রিয়তা দুনিয়াজুড়ে; তাদের অর্থ-সম্পদও চমকে দেয়ার মতো।

কিন্তু জানেন কি, এই হলিউডে কাজ করা তারকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক কার? সেই তথ্য নিয়েই এই আয়োজন। ২০২২ সালের জরিপ অনুযায়ী একটি সিনেমার জন্য সর্বোচ্চ পারিশ্রমিক কিংবা অর্থ পাওয়া অভিনেতাদের তালিকা রইল এখানে...

টম ক্রুজ

এক নামে গোটা বিশ্বে পরিচিত তিনি। সুদর্শন চেহারা, সঙ্গে দুর্দান্ত অ্যাকশনে ভরপুর সিনেমার জন্য তিনি জনপ্রিয়। গেলো বছর মুক্তি পাওয়া ‘টপ গান: ম্যাভরিক’ সিনেমা থেকে তিনি ১০০ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার কোটি টাকারও বেশি! অবশ্য সিনেমাটির লাভের অংশ নেওয়াতেই তার এমন আকাশচুম্বী আয় হয়েছে।

উইল স্মিথ

দক্ষ অভিনয়ের জন্য প্রসিদ্ধ তিনি। একটি অস্কার ও একটি গোল্ডেন গ্লোব রয়েছে তার ঝুলিতে। জনপ্রিয় এই অভিনেতা একেকটি সিনেমার জন্য ৩৫ মিলিয়ন ডলার নেন। বাংলাদেশি মুদ্রায় অংকটা ৩৮২ কোটি ৪৮ লাখ টাকা।

লিওনার্দো ডিক্যাপ্রিও

‘টাইটানিক’ দিয়ে খ্যাতি পেয়েছেন তিনি। তবে পরবর্তী সময়ে তিনি অভিনয়সমৃদ্ধ অনেক সিনেমা উপহার দিয়েছেন। ফলে হয়ে উঠেছেন হলিউডের প্রথম সারির অভিনেতা। একবার অস্কারজয়ী এই অভিনেতা ছবিপ্রতি ৩০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩২৭ কোটি ৮৪ লাখ টাকা পান।

ব্র্যাড পিট

হলিউডের সুদর্শন অভিনেতাদের মধ্যে প্রথমেই তার নাম উচ্চারিত হয়। অভিনয়গুণেও অনন্য তিনি। যার সুবাদে দুইবার পেয়েছেন অস্কার। এই অভিনেতার পারিশ্রমিক ৩০ মিলিয়ন ডলার।

ডোয়াইন জনসন

রেসলিং জগতে ‘দ্য রক’ নামে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। সিনেমায় এসেও পেয়েছেন সাফল্য। একটি সিনেমার জন্য তিনি সাড়ে ২২ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়ে থাকেন। যা বাংলাদেশি মুদ্রায় ২৪৫ কোটি ৮৮ লাখ টাকা।

এছাড়া ছবিপ্রতি ২০ মিলিয়ন ডলার পান, এমন ছয়জন অভিনেতা রয়েছেন হলিউডে। তারা হলেন- ক্রিস হেমসওয়ার্থ, ভিন ডিজেল, টম হার্ডি, হোয়াকিন ফিনিক্স, রায়ান রেনল্ডস ও ড্যানজেল ওয়াশিংটন।

সূত্র: মারকা

/কেআই/
সম্পর্কিত
কেমন হতে যাচ্ছে টম ক্রুজের টপ গান-থ্রি?
কেমন হতে যাচ্ছে টম ক্রুজের টপ গান-থ্রি?
ডিক্যাপ্রিওসহ গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেলেন যারা
ডিক্যাপ্রিওসহ গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেলেন যারা
৩১ বছর পর দুই বন্ধুর দেখা!
৩১ বছর পর দুই বন্ধুর দেখা!
লিওর চোখে ‘কানের রানী’, তবু কটাক্ষের শিকার উর্বশী
লিওর চোখে ‘কানের রানী’, তবু কটাক্ষের শিকার উর্বশী
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প