৮ মাস পর রুমনের ফেরা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০

পার্থিব ব্যান্ডের রুমন এখন একাই উড়ছেন; তার একক ক্যারিয়ার নিয়ে। একাই গান বেঁধে প্রকাশ করছেন নিজের ইউটিউব চ্যানেলে। সেই সূত্রে গত বছরের শেষাংশে প্রকাশ করেছেন ‘ঝাপসা’ ও ‘মেঘরাঁধুনি’ নামের দুটি গানচিত্র। চলতি বছরের শুরুটা করলেন ‘বিনা বাতাসে ওড়ে চুল’ দিয়ে। জানুয়ারিতে প্রকাশ হওয়া এই গানটি দারুণ প্রশংসিত হয়।

পরের গানে যেতে রুমনের সময় লেগেছে দীর্ঘ ৮ মাস। অবশেষে আজ ৮ সেপ্টেম্বর বেলা ৩টায় অন্তর্জালে প্রকাশ করলেন নতুন গান ‘বৃষ্টি আকাশ’। যেন গানে গানে চলমান বৃষ্টি-সময়টাকে ছুঁতে চেয়েছেন গায়ক-গীতিকবি-সুরকার রুমন। 

রুমন বলেন, ‘এই গানটা আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকা একটা গান। ২০১৯ সালে এক বৃষ্টিভেজা সকালে লিখেছিলাম। গত বছর এই গানটিকে কেন্দ্র করেই নিজের ইউটিউব চ্যানেল ও একক ক্যারিয়ার শুরু করার ভাবনাটা এলো। ভাবলাম কমপক্ষে ৫টা গান রেডি করে ভিডিও প্রকাশ করবো। বাকি ৪টা গান সুন্দরভাবে শেষ করে প্রকাশ করলেও এই গানটার শুট শেষ হলো না এবং কাজ আটকে গেলো। অবশেষে কিবু ভিডিওটা বানিয়ে ফেললো! প্রকাশ হলো প্রিয় গানটি। অপেক্ষা করবো শ্রোতাদের প্রতিক্রিয়ার জন্য।’ 

শুধু ভিডিও নির্মাণ নয়, গানটির সংগীতায়োজনেও রুমনকে সহযোগিতা করেছেন কিবরিয়া কিবু।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প