ক্ষমা করে দিয়েন জাকী ভাই: সুবর্ণা মুস্তাফা

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৫

বলা হয়, ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘ঘুড্ডি’ সিনেমাটি সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। তখন হয়ত উন্নত প্রযুক্তি ছিল না, কিন্তু ছবিটির গল্প ও নির্মাণশৈলি অত্যন্ত আধুনিক ছিল। সেই সুবাদে এটি কালের সীমানা জয় করে নেয়। এই কালজয়ী সিনেমাটি যিনি নির্মাণ করেছিলেন, তিনি আর বেঁচে নেই।

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫৩ মিনিটে মারা গেছেন ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী। এদিন আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

গুণী এই নির্মাতার প্রয়াণে শোকাচ্ছন্ন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। কারণ ‘ঘুড্ডি’ সিনেমার নায়িকা তিনি। সোশ্যাল হ্যান্ডেলে সুবর্ণা লিখেছেন, ‘১৩ তারিখ রাতেও কথা হলো। বুঝিনি এটাই শেষ বার! ক্ষমা করে দিয়েন জাকী ভাই, কিছুই করা হয়নি আপনার জন্য। আমি কেবল গ্রহণই করেছি আপনার আদর, আপনার ভালোবাসা, শিক্ষা। আবার অভিভাবক শূন্য হলাম আমরা। অনেক ভালোবাসি আপনাকে। শান্তিতে ঘুমান আপনি। পরম শ্রদ্ধা।’  

‘ঘুড্ডি’ সিনেমার দৃশ্যে রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা এদিকে দুই বাংলাজয়ী অভিনেত্রী জয়া আহসানও শোক প্রকাশ করেছেন। সোশ্যাল বার্তায় বলেছেন, ‘সৈয়দ সালাহদ্দিন জাকী। গভীর এবং বিনম্র শ্রদ্ধা!’

সালাহউদ্দিন জাকী খুব বেশি সিনেমা নির্মাণ করেননি। তবে তার মেধা-মনন দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে দারুণ প্রভাব ফেলেছিল। কাজ করেছিলেন বিটিভির মহাপরিচালক হিসেবেও।

শেষ জীবনে দুটি সিনেমা নির্মাণ করে গেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি দুটির নাম ‘অপরাজেয় একা’ ও ‘ক্রান্তিকাল’।

‘ঘুড্ডি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। এছাড়া ২০২১ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

/কেআই/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর