‘এক ছাদের নিচে থেকেও একসঙ্গে সময় কাটাতে পারি না’

বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৩

বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। নিজ নিজ অবস্থানে দুজনেই সফল, জনপ্রিয়। কিন্তু একান্ত ব্যক্তিগত জীবনে তারাও অন্যসব স্বামী-স্ত্রীর মতোই। তাদের মধ্যেও মান-অভিমান, ঝগড়া হয়। সেসব কীভাবে সামলে নেন তারা? জবাব দিলেন ভিকি।

‘উরি’ তারকা জানান, কখনও কোনও বিষয় নিয়ে ঝামেলা হলে তিনিই আগে ক্ষমা চেয়ে নেন। ভিকির ভাষ্য, ‘কিছু কিছু সময় আমার ভুল না হলেও আমি ক্ষমা চাই। ঝামেলা বাড়িয়ে কী লাভ। ভুল স্বীকার করলে জীবন সহজ হয়ে যায়।’

তারকা হয়ে আরেক তারকা বিয়ে করার সুবিধা ও অসুবিধা কী? এমন প্রশ্নও করা হয় ভিকির কাছে। তিনি বলেন, ‘সুবিধা হলো, আমরা বুঝি যে আমাদের কাজের শিডিউল নয়টা-পাঁচটা নয়। আমাদের কোনও সাপ্তাহিক ছুটির দিন নেই, এসব জায়গায় আমাদের বোঝাপড়া আছে। আর অসুবিধা হলো, মাঝে মাঝে দুজনেরই একই সময়ে শুটিং থাকে। কখনও কখনও মাস পেরিয়ে যায়, আমরা একে-অপরের সঙ্গে সময় কাটাতে পারি না। আবার কখনও আমার দিনে শুটিং, ওর রাতে; তো আমি যখন কাজ সেরে বাসায় আসি, তখন সে বাইরে চলে যায়। এক ছাদের নিচে থেকেও আমরা একসঙ্গে সময় কাটাতে পারি না।’

ভিকি-ক্যাটরিনা উল্লেখ্য, বলিউডের এক পার্টিতে প্রথম সাক্ষাৎ হয় ভিকি-ক্যাটরিনার। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সেটাকে পরিণতি দিয়ে ২০২১ সালের ডিসেম্বরে তারা বিয়ে করেন।

বর্তমানে ভিকি ব্যস্ত আছেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ সিনেমার প্রচারে। যেটি আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। অন্যদিকে ক্যাটরিনাকে সামনে দেখা যাবে ‘টাইগার ৩’ ও ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/কেআই/
সম্পর্কিত
ভিকির কাছে যা শিখতে চান তৃপ্তি 
ভিকির কাছে যা শিখতে চান তৃপ্তি 
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
‘লাভ অ্যান্ড ওয়ার’ পিছিয়ে যাওয়ার কারণ কী
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা