একুশে পদকজয়ী নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:৪২

গুণী নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ আর নেই। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটায় ধানমন্ডির নিজ বাসায় মারা গেছেন তিনি। খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

জানা গেছে, জিনাত বরকতুল্লাহ দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুস সংক্রমণে আক্রান্ত ছিলেন। চলতি বছরের মার্চে তাকে আইসিইউতেও রাখা হয়েছিল। একবার তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।

স্বাধীন বাংলাদেশে নৃত্যচর্চায় যে কয়জন অগ্রগণ্য ভূমিকা রেখেছেন, তাদেরই একজন জিনাত বরকতুল্লাহ। সত্তরের দশকের শুরুতেই তার নৃত্যচর্চার সূচনা। প্রথম দিকে তিনি শাস্ত্রীয় নৃত্যের তিনটি ধারা ভারতনাট্যম, কত্থক ও মণিপুরী নৃত্যে শিক্ষা লাভ করেন। তবে পরবর্তী সময়ে জিনাত লোকনৃত্যেই নিজেকে অধিকতর মেলে ধরেন।

জিনাত বরকতুল্লাহ অভিনয়ে জিনাত বরকতুল্লাহর পথচলা ১৯৮০ সালের ‘মারিয়া আমার মারিয়া’ নাটকের মাধ্যমে। এটি বিটিভিতে প্রচার হয়েছিল। পরবর্তীতে ‘ঘরে বাইরে’, ‘কথা বলা ময়না’, ‘অস্থায়ী নিবাস’, ‘বড় বাড়ি’সহ অন্তত ৮০টি নাটকে তিনি অভিনয় করেছিলেন বলে জানা যায়।

দেশে নৃত্যচর্চায় অসামান্য ভূমিকা রাখায় ২০২২ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন তিনি। এছাড়া শিল্পকলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেছিলেন গুণী এই শিল্পী।

তিনি নাট্যকার প্রয়াত মোহাম্মদ বরকতুল্লাহর স্ত্রী। তার কন্যা জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতুল্লাহ।

/এমএম/কেআই/এমওএফ/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন