দ্বিতীয় অধ্যায়, নতুন সূচনা: পরীমণি

বিনোদন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৩, ১৬:১২আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২৩:৪৫

ক’দিন আগেই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সেরেছেন নায়িকা পরীমণি। এখন পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন। এরই মধ্যে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়।

এবার পরী দিলেন আরও একটি সুখবর। নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটা নির্মাণ করবেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সোমবার (২ অক্টোবর) প্রথম প্রহরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে খবরটি প্রকাশ করেন নায়িকা।

ছবিতে দেখা যায়, চিত্রনাট্য হাতে হাস্যোজ্জ্বল পরী। তার পাশে দাঁড়িয়ে আছেন নির্মাতা অনম বিশ্বাস। তেমন কিছু খোলাসা না করে পরী বলেছেন, ‘দ্বিতীয় অধ্যায়। নতুন সূচনা। বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।’

অন্যদিকে পরীকে কাস্ট করতে পেরে নির্মাতাও বেশ উচ্ছ্বসিত। সেটা টের পাওয়া গেলো পরীর পোস্টের কমেন্ট বক্সেই। সেখানে অনম বিশ্বাস লিখেছেন, ‘আমি নিশ্চিত তুমি দারুণ করবে। এই চরিত্রের জন্য তুমিই সেরা।’

অনম বিশ্বাসের সঙ্গে পরীমণি জানা গেছে, কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে নির্মিত হবে সিরিজটি। যেখানে উঠে আসবে ভালোবাসা, অতীত, অপরাধ ইত্যাদির সমন্বিত এক উপাখ্যান। চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য নির্মাতার মুঠোফোনে কল দেওয়া হলেও সাড়া মেলেনি। শোনা যাচ্ছে, তার নতুন এই সিরিজে পরীমণির সঙ্গে শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু ও জিয়াউল হক পলাশকে দেখা যাবে।

উল্লেখ্য, গেলো মাসেই নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন পরীমণি। একটি সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’; নির্মাণে রেজা ঘটক। অন্যটির নাম ‘খেলা হবে’; পরিচালনায় তানিম রহমান অংশু।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন