ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার

বিনোদন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৩, ১৭:৫৩ আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০০:০৬

‘মুজিব’ সিনেমার টেস্ট ইনিংস শেষে এবার যেন টি-টোয়েন্টিতে নেমেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। পরপর কয়েকটি প্রজেক্টে যুক্ত হয়েছেন। গেলো শুক্রবারই (১০ নভেম্বর) খবর এলো, ‘নীলচক্র’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। সেই খবরের রেশ কাটতে না কাটতে নতুন আরেকটি চমক নিয়ে হাজির শুভ।

এবার সিনেমা নয়, ওয়েব সিরিজ। সেটা আবার ঢাকা থেকে নয়, নির্মিত হবে কলকাতায়। যেখানে শুভর সঙ্গে থাকছেন টলিউডের প্রশংসিত অভিনেত্রী সোহিনী সরকার। সিরিজটির নাম ‘লহু’। নির্মাণে রাহুল মুখার্জি। যিনি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুটি ছবি বানিয়ে প্রশংসা পেয়েছেন।

জানা গেছে, ‘লহু’ সিরিজটি প্রযোজনা করছে বাংলাদেশের প্রতিষ্ঠান চরকি। এটার মাধ্যমেই প্রতিষ্ঠানটি কলকাতায় তাদের কার্যক্রম শুরু করছে। চলতি মাসেই শুরু হচ্ছে সিরিজটির শুটিং।

‘মুজিব’-এ চমকপ্রদ পারফরম্যান্স, পর পর সিনেমা-সিরিজের খবর, এসব নিয়ে আরিফিন শুভ বললেন, ‘শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের যত দর্শক আছেন, তাদের জন্যও এক্সসাইটমেন্টের যে পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে। প্রস্তুতি হিসেবে আমি স্ক্রিপ্টটা পড়েছি। পরিচালকের সাথে কয়েক দফা মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আর সর্বোপরি আমার দর্শকের ভালোবাসা, দোয়া ও সাপোর্টের জন্য এত কিছু; তাদের প্রতি কৃতজ্ঞতা।’

এদিকে ‘লহু’ সিরিজ নিয়ে উচ্ছ্বাসের বার্তা পাঠালেন সোহিনী সরকারও। তার ভাষ্য, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে, এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়লো। ভেবেই খুব ভালো লাগছে। সেই সাথে সিরিজটির গল্প-প্লট একদম ভিন্ন। আশা করছি কাজটা দুর্দান্ত হবে।’

নির্মাতা রাহুল মুখার্জি জানিয়েছেন, একটি পাহাড়ি অঞ্চলকে ঘিরে এগোবে সিরিজটির গল্প। যেখানে একটি সক্রিয় গোষ্ঠীকে সামলানোর জন্য এক বিশেষ দল যায়। তারপর কী কী ঘটে, সেটাই উঠে আসবে রহস্য-রোমাঞ্চের মাধ্যমে। সিরিজটিতে আরও থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
পূজামণ্ডপে পদদলনে ১৯ জনের মৃত্যু: আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ
পূজামণ্ডপে পদদলনে ১৯ জনের মৃত্যু: আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ
‘চোখের সামনেই মা মারা গেলেন’: কলকাতার পূজামণ্ডপে পদদলিতের বিভীষিকাময় বর্ণনা
‘চোখের সামনেই মা মারা গেলেন’: কলকাতার পূজামণ্ডপে পদদলিতের বিভীষিকাময় বর্ণনা
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ
দুর্গাপূজায় বাড়তি মেট্রো পরিষেবা, কলকাতায় রাতভর যাতায়াতের সুযোগ
দুর্গাপূজায় বাড়তি মেট্রো পরিষেবা, কলকাতায় রাতভর যাতায়াতের সুযোগ
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী