দেশে ফিরে শাকিব: মুম্বাইয়ের সঙ্গে আরও কাজ আসছে

বিনোদন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৩, ১৭:৩১আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৯:২১

প্রায় এক মাস ভারতে কাটিয়ে দেশে ফিরেছেন ঢালিউড তারকা শাকিব খান। শনিবার (১৮ নভেম্বর) বিকালে ঢাকায় পা রাখেন তিনি। এ সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয় ভক্তরা। ছিল গণমাধ্যমকর্মীদেরও উপস্থিতি।

বিমানবন্দর থেকে বের হয়ে এসে ভক্তদের উচ্ছ্বাস দেখলেন, বললেন কিছু কথাও। শুরুতে অনভূতি প্রকাশ। সেটা ছিল এরকম, ‘এই অভিজ্ঞতা কেমন, বলে বোঝানো যাবে না। এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।’

এই ফাঁকে বলা দরকার, শাকিব ভারতে গিয়েছিলেন নতুন সিনেমা ‘দরদ’র শুটিং করতে। অনন্য মামুনের পরিচালনায় এই ছবিতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এটি নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে। যেটা বাংলা ছাড়াও পাঁচটি ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ছবিটির ভারত অংশের শুটিং শেষ হয়েছে। 

‘দরদ’র শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে শাকিব জানান, এতে নতুন কী আছে, সেটা সিনেমা মুক্তি পেলে তবেই দেখতে পাবে দর্শক। আগ বাড়িয়ে কিছু বলতে চান না তিনি।

শুটিং শেষে ‘দরদ’ টিম বাংলাদেশ থেকে উদ্যোগ নেওয়া প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা বলা হচ্ছে ‘দরদ’কে। এ বিষয়ে শাকিব বললেন, ‘ছোট পরিসরে হোক বা বড় পরিসরে, যাত্রাটা তো শুরু হলো। আশা করছি, আরও অনেক ভালো কাজ করবো। মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসতে যাচ্ছে। প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে। অনেক ভালো ভালো কাজ সবার জন্য অপেক্ষা করছে।’

সম্প্রতি ‘দরদ’র একাধিক স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে শাকিব-সোনালের রসায়নের প্রশংসা করছেন দর্শকরা। এ নিয়ে ঢালিউড নবাবের মন্তব্য, “ছবি দেখেই যেহেতু ভালো লেগেছে; যখন সিনেমায় দেখবে, তখন আরও ভালো লাগবে। আশা করছি ‘দরদ’র গান, উপস্থাপনা, লোকেশন সবার খুব ভালো লাগবে।”

দেশে ফিরেও খুব একটা বিরাম পাচ্ছেন না শাকিব খান। কারণ আগামী মাসেই ‘রাজকুমার’ ছবির শুটিং শুরু করবেন বলে জানালেন। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। আর এই ছবিতে নায়িকা হচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

/কেআই/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন