মারা গেলেন পরীমণির নানুভাই

বিনোদন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৩, ১২:৩৫আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২৩:১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন পরীমণির নানা শামসুল হক গাজী। যিনি আমৃত্যু অভিনেত্রীর সবচেয়ে নিকটজন হয়ে পাশে ছিলেন। কারণ, ছোটবেলায় বাবা-মা হারানোর পর পরীমণি এই নানার কাছেই বড় হয়েছেন।

পরীমণির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত রাত ২টা ১১ মিনিটে (২৪ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শামসুল হক গাজী (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।  

চয়নিকা বলেন, ‘পরীমণির প্রিয় নানুভাই সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। গুলশান আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমণির নানুভাইকে নিয়ে যাওয়া হয়েছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে। সেখানেই পরীর নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।’

বলা দরকার, শেষ কয়েক বছর পরীমণির জীবনে বয়ে যাওয়া সব ঝড়েই পাশে ছিলেন নানা শামসুল হক গাজী। পরীমণিও নানাকে ভালোবাসতেন সর্বোচ্চ মমতায় নিজের সন্তানের আবহে। বলা হয়ে থাকে, পরী তার স্বজনদের মধ্যে একমাত্র নানাকেই পাশে রাখতেন।   

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প