প্রতিবন্ধী দিবসে মুক্ত হলো বিশেষ সিনেমা

বিনোদন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৪০

প্রতি বছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। দিনটিকে উপলক্ষ করে আজ (৩ ডিসেম্বর) অন্তর্জালে উন্মুক্ত হলো মুক্তদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘আলো আমার আলো’।

এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শুভাশিস সিনহা। রবিবার দুপুরে ছবিটি মুক্ত হয়েছে বঙ্গ ড্রামার ইউটিউব চ্যানেলে।

নির্মাতা শুভাশিস সিনহা জানান, এতে আলোর ভূমিকায় অভিনয় করছেন অপর্ণা বন্দনা। মূলত বন্দনার সত্যিকারের জীবন কাহিনি নিয়েই ৪০ মিনিট দৈর্ঘ্যের এই কাহিনিচিত্রটি নির্মাণ করা হয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন মণি বড়ুয়া, জ্যোতি সিনহা, বিলকিস বেগম, বিধান সিংহসহ অনেকেই।

ছবিটিতে দেখা যায়, আলো নামের এক পঙ্গু মেয়ের গল্প। যার অসহায় জীবনের পাশে দাঁড়ায় রূপা। দুজনার মধ্যে একটা ভার্চুয়াল গভীর সম্পর্ক গড়ে ওঠে। আলোর করুণ গল্প শুনে রূপা ভুলে যায় নিজের জীবনের যন্ত্রণা। তার কাছে তুচ্ছ মনে হয় নিজের সংকটগুলো। দুজনে মিলে জীবনের মুক্তির স্বাদ খুঁজে পায়। কিন্তু এর মধ্যেও বাধা হয়ে দাঁড়ায় কিছু বাস্তবতা। মানবিকতার টানাপড়েন নিয়েই এই সিনেমা।

ছবিটির সংগীত পরিচালনা করেছেন ড. সাইম রানা, গান করেছেন শর্মিলা সিনহা ও মৌসুমী ভৌমিক।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক